indiahood
indiahood

টিম ইন্ডিয়ার স্বপ্ন ভেঙে বড় পুরস্কার, নতুন দল পেলেন আয়ারল্যান্ডের জয় মুন্দ্রা

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের হয়ে ভারতের ঘুম কেড়ে নিয়েছিলেন রাজস্থানের বোলার জয় মুন্দ্রা (Ireland Cricketer)। এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার বল হাতে টিম ইন্ডিয়ার একের পর এক উইকেট ভাঙেন। আর সেই সূত্রেই সহজ জয় পায় তাঁর দল আয়ারল্যান্ড। তাতে গোটা সিরিজে 2-0 ব্যবধানে হেরেছিল ভারত। সেই আসরেই ভারতকে কুপোকাত করে এবার পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার জয় মুন্দ্রা। জানা যাচ্ছে, ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম ড্রাফটের যোগ্য প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন জয়।

ভারতকে হারিয়ে বিরাট পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার

সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। আর সেই প্লেয়ার টিম ইন্ডিয়ার দায়িত্ব পেতেই 2023 সালের পর প্রথমবারের মতো আয়ারল্যান্ডের সামনে নাক কাটা গিয়েছে ভারতের। ক্রিকেটে এই ছোট্ট দলটির বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই হেরেছে ভারত। আর সেই পরাজয়ে বড় ভূমিকা রয়েছে আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার জয় মুন্দ্রার।

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নেমে প্রথম টি-টোয়েন্টিতে 4 ওভারে 25 রান দিয়ে দুটি উইকেট তুলেছিলেন এই খেলোয়াড়। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও 32 রান খরচ করে ভারতের তিন প্লেয়ারের উইকেট ভাঙেন জয় মুন্দ্রা। এক কথায়, ভারতের স্বপ্ন ভাঙার কাজ করেছিলেন এই প্লেয়ার। আর সেই সাফল্যের পরই হাতেনাতে পুরস্কার পেলেন জয়।

ভারতের বিপক্ষে গোটা সিরিজে পাঁচটি উইকেট তুলে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফটের সবচেয়ে কাঙ্খিত প্লেয়ার হিসেবে নাম লিখিয়েছেন জয়। জানা গিয়েছে, রটারডাম ডকার্স ড্রাফটে এই প্লেয়ারকে রাখার পাশাপাশি মাইকেল লেভিট, রায়ান ক্লেইন, বিক্রমজিৎ সিং ও সাকিব জুলফিকার এবং স্কটল্যান্ড থেকে জ্যাসপার ডেভিডসনকেও দলে নিয়েছে।

অবশ্যই পড়ুন: অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জানালেন বোন

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ জুলাই মাসের দ্বিতীয় দিন ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ড্রাফটে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গঠন করেছে। সেই সূত্রেই জায়গা পেয়েছেন 36 জন ক্রিকেটার। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি প্লেয়ার নেওয়া হয়েছে নেদারল্যান্ডস থেকে।

Click here to Read More
Previous Article
তামিলনাড়ুর স্কুল শিক্ষার অগ্রগতিতে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন 'মুন ম্যান'
Next Article
এইসব মহিলারা পুনরায় আবেদন করলেও পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার, জানালেন মুখ্যমন্ত্রী

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment