indiahood
indiahood

“তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার” শমীক, দিলীপের পর একই হুঁশিয়ারি অগ্নিমিত্রার

6 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বিজেপি শাসিত বাংলায় দুর্নীতি কিংবা তোলাবাজি চলবে না, এ কথা প্রথম দিন থেকেই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষরাও তোলাবাজি রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শমীকের কথায়, কেউ তোলাবাজি করতে গিয়ে ধরা পড়লেই দল থেকে বহিষ্কার করা হবে। এমনকি ইতিমধ্যেই অনেককে বহিষ্কার করাও হয়েছে। শমীক, দিলীপদের পর এবার তোলাবাজি নিয়ে মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনকি তিনিও দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন।

তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কর্মীদের সতর্ক করে স্পষ্ট ভাষায় বলেন, “১৫ দিন সময় দিলাম। এর মধ্যে শুধরে না গেলে বোঝানো হবে বিজেপি কী জিনিস! দুর্নীতি করলে ডিম উল্টো দিক থেকেও আসতে পারে।” এমনকি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “তোলাবাজি করলে কেউ ছাড় পাবেন না।” এবার সেই একই সুর শোনা গেল অগ্নিমিত্রার গলায়ও। কী বললেন রাজ্যের পুর মন্ত্রী?

সাংবাদিকদের সামনে এদিন অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, “তোলাবাজির বিষয়টা থেকে যাবে। সবাইকে তো আর ডিটারজেন্ট কিংবা ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে আনিনি। তারাও তো রক্তমাংসের মানুষ। আজকে সরকার এসেছে। তবে এর মধ্যে অনেকে ভাবছে, যে আমরা এটা করে রোজগার করব। চারটে হেল্পলাইন নম্বর দিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ ফোন করে জানাতে পারে। একটা অবৈধ টোল ট্যাক্স, একটা অবৈধ সিন্ডিকেট, একটা তোলাবাজি এবং একটা মদের ঠেক। আপনি সামনে আসতে চান না। আপনি ফোন করে বলে দিন যে এখানে মদের ঠেক চলছে।”

 

আরও পড়ুন: জনগণনার সেলফ এনুমারেশনে দিতে হবে ৩৩ রকম তথ্য, কী কী প্রশ্ন থাকবে? জানুন

মন্ত্রীর আরও সংযোজন, “আমাদের রাজ্য সভাপতি তো স্পষ্টভাবে বলে দিয়েছেন যে দল থেকে বের করে দেওয়া হবে। এমনকি দুই-তিন জনকে হয়তো বেরও করে দেওয়া হয়েছে, আমার কাছে যতদূর খবর আছে। সামনে এক কথা বলব, আর পিছনে বলব না না তোলাবাজি করো, ৭০-৩০ হিসাবে, এই ডিলিংগুলো আগের সরকারের মতো আমরা করি না। যেটা বলি সামনাসামনি মুখে বলি।”

Click here to Read More
Previous Article
থুতু ফেললে ২০০ থেকে ৪০০ টাকা জরিমানা - পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল
Next Article
দিঘায় করা যাবে না নেশা? পরা যাবে না সালোয়ার-শাড়ি? আসছে নিয়ম | New Rules For Digha | West Bengal

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment