indiahood
indiahood

টোটো দেখলেই নেওয়া হবে ফাইন! জাতীয় সড়কে এবার পুলিশের কড়া নজর

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: জাতীয় সড়কে (National Highway) টোটো (Toto) দেখলেই এবার হবে জরিমানা! জলপাইগুড়িতে (Jalpaiguri) বড় হুঁশিয়ারি বার্তা প্রশাসনের। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলেছে প্রশাসন। জনগণের স্বার্থ এবং সুবিধার কথা মাথায় রেখেই এবার প্রশাসনের নজরে এল টোটো পরিষেবা। ব্যাটারিচালিত এই বাহনকে একসময় সাদরেই গ্রহণ করেছিল সাধারণ মানুষ। কিন্তু বর্তমানে এদের দাপট এবং দাদাগিরি এতটাই বেড়েছে যে এবার কড়া হাতে ময়দানে নাম প্রশাসন।

জাতীয় সড়কে আর চলবে না টোটো

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কে টোটো ও ই-রিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ উঠে আসছিল। জাতীয় সড়কে এই ধরনের যানবাহনের উপস্থিতির কারণে ট্রাকসহ ভারী যানবাহনের চলাচলে যেমন সমস্যা বাড়ছিল ঠিক তেমনই দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। তাই এবার সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, এবার নিয়মের বাইরে কাজ করলে টোটো চালকদের কাছ থেকে নেওয়া হবে জরিমানা।

কী বলছেন ট্রাফিক ওসি?

জলপাইগুড়ি, ট্রাফিক ওসি কমল দাস জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে টোটো চালকদের বলা হয়ে আসছে যে কিছুতেই তত জাতীয় সড়কে উঠবে না। একমাত্র অসুস্থ রোগীকে তাড়াহুড়ো করে নিতে যাওয়ার জন্য টোটো জাতীয় সড়কে উঠবে। কিন্তু এই নিয়ম কেউ মানছিল না। তাই এবার বাধ্য হয়ে কড়া পদক্ষেপ নিতে হচ্ছে। জাতীয় সড়কে যখনই টোটো দেখা যাবে তখনই তাদের কাছ থেকে জরিমানা নিয়ে নেওয়া হবে। আর এই পদক্ষেপ দীর্ঘদিন চলবে।” এদিন জাতীয় সড়ক ও সংলগ্ন এলাকা ঘুরে দেখে যানজটের মূল কারণ চিহ্নিত করেন তিনি এবং টোটো চলাচলের জন্য নতুন রুট নির্ধারণ করে দেন।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের টাকায় ছাতা কিনে ট্রাফিক পুলিশদের দান, মানবিক উদ্যোগ দুর্গাপুরের মহিলার

প্রসঙ্গত, গ্রাম এবং শহরে এলাকায় গত কয়েক বছরে বাড়বাড়ন্ত হয়েছে এই টোটোর। কিন্তু এখনও টোটোকে সে ভাবে পরিবহণ দফতরের আওতায় আনা যায়নি। তাই জেলায় জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নানা জায়গায় টোটো স্ট্যান্ড। যাত্রী পেতে রীতিমত টোটোগুলি জাতীয় সড়কে চলে আসছে। ফলে জাতীয় সড়কে ঘটে যাচ্ছে বহু দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় রাশ টানতে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ট্র্যাফিক পুলিশের এই পদক্ষেপে স্থানীয়দের একাংশ স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের আশা, নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে।

Click here to Read More
Previous Article
“বৈভবকে দিয়ে জল বওয়ান!” বিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশ্বিনের
Next Article
সবাই পাবে না SC/ST/OBC-র তকমা, বড়সড় রায় দিল হাইকোর্ট! | Tamilnadu | Madras High Court | Conversion

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment