indiahood
indiahood

তৃণমূলে ফের ভাঙন? কোয়েলের পর ইস্তফা দিতে পারেন আরও ২ সাংসদ

3 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই শেষ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। ক্ষমতাচ্যুত হতে না হতেই এক এক সকলেই সঙ্গ ছাড়ছেন মমতা অভিষেকের। রাজ্যসভাতেও (Rajya Sabha) একই হাল তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন কোয়েল মল্লিক। কিন্তু এবার শোনা যাচ্ছে, তৃণমূলের আরও দুই রাজ্যসভার সাংসদ পদ ছাড়তে চলেছে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

কী বলছেন সুকান্ত মজুমদার?

কোয়েল মল্লিকের ইস্তফা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ ঘিরে, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে ছিলেন যে , “বিগত দিনে দেখেছি যাঁরা আমাদের নেতাদের সঙ্গে দেখা করেছেন, তাঁরা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন । কারণ তাঁদের এখনও অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় ৫ বছর বাকি। ১ বছরও হয়নি মনে হয় এখনও। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনও রাজনৈতিক দলের হয়ে, এসে সেখান থেকে থাকার।” এছাড়াও তিনি বলেন যে, “কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে থাকবেন না। আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছাবেন। যেরকম বাকি ৩ জন সাংসদের সঙ্গে হয়েছে, বিজেপির শক্তি রাজ্যসভাতে আরও বাড়ছে।”

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পর প্রথম পাক সীমান্তে ভারী গোলাবর্ষণ ভারতীয় সেনার

পদ ছাড়তে পারেন আরো দুজন?

এর আগে, ৮ জুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন, নরেন্দ্র মোদি, অমিত শাহদের অত্যন্ত ঘনিষ্ঠ, কেন্দ্রীয় মন্ত্রী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েই বৈঠক করেছিলেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকেই তাঁরা NDA-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার তৃণমূল সাংসদ হিসেবে কোয়েল মল্লিকের পদত্যাগের পর সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করায় রাজনৈতিক মহলে জোড় গুঞ্জন শুরু হয়েছে। এদিকে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যে ১৩ থেকে ৯-এ নেমে এসেছে। তবে খবর পাওয়া যাচ্ছে কোয়েল মল্লিকের পর, পদ ছাড়তে পারেন তৃণমূলের আরও দুই রাজ্যসভার সাংসদ। তবে এই তালিকায় কারা রয়েছেন সেই নাম এখনো প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি শিক্ষা সংসদের, এরা পাবে ছাড়

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, “তৃণমূল থেকে যাচ্ছেন, ইস্তফা দিচ্ছেন। ছবি দেখা যাচ্ছে বিজেপি নেতার সঙ্গে। এটা খুব রহস্যজনক ব্যাপার। কোয়েল যদি ছেড়ে থাকেন, তাহলে লকেট এতদিন ধরে বিজেপি করছেন., তিনি অভিনেত্রী আবার নেত্রীও, তাহলে তো লকেটকে দেওয়া উচিত। বার বার তো তৃণমূল থেকেই যাবেন, আর নমিনেশন তাঁরা পাবেন…।” এখন দেখার শেষ অবধি তৃণমূলের পরিণতি কী হয়? ক’জনই বা থাকবেন, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

Click here to Read More
Previous Article
প্রতিপক্ষের রাতের ঘুম কাড়বে ইস্টবেঙ্গলের সাড়ে ৬ ফুটের নতুন স্ট্রাইকার! হল চুক্তি
Next Article
পুলিশের তদন্তে উঠে এল দময়ন্তী সেনের নিখোঁজ হওয়ার আসল কারণ

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment