indiahood
indiahood

তৎকাল টিকিট পাবেন বৈধ যাত্রীরাই, দালালদের খেলা শেষ করল রেল!

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৎকাল টিকিট নিয়ে দালালি রুখতে প্রথম থেকেই কড়া ভারতীয় রেল মন্ত্রক (Indian Railways)। টিকিট বুকিং নিয়ে চিন্তিত যাত্রীদের ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসভায় দাঁড়িয়ে মন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়েছেন, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দালালরাজ এবং অটোমেটিক বটের দৌরাত্ম্য রুখতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে রেলের তরফে। কাজেই এবার থেকে একেবারে নিশ্চিন্তে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। নির্ঝঞ্ঝাটে জরুরীকালীন পরিস্থিতিতেও হাতে আসবে টিকিট।

তৎকাল টিকিটে দালালদের দাপাদাপি বন্ধ করল রেল

PTI সূত্রে খবর, সদনে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, রেলের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অবৈধ পরিচয় পত্র ব্যবহার এবং অবৈধ সফটওয়্যার ব্যবহারের উপর কড়া নজর রাখা হচ্ছে। একই সাথে টিকিট বুকিংয়ের জন্য আধার প্রমাণিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে ওটিপি ভেরিফিকেশনও চালু করা হয়েছে রেলের তরফে।

আরও পড়ুনঃ মিনি কালবৈশাখী সঙ্গে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভাসবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

না বললেই নয়, সাম্প্রতিক সময় রেলের টিকিট শুধুমাত্র বৈধ যাত্রীদের হাতে তুলে দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রেল। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে দালালদের দাপাদাপি আটকাতে আধার কার্ডের প্রমাণিকরণের মতো পদক্ষেপ নেওয়ার সাথে সাথে গত পাঁচ বছরে অর্থাৎ চলতি বছরের জুন মাস পর্যন্ত 22,600 এরও বেশি অবৈধ ব্যক্তি অর্থাৎ দালালদের গ্রেফতার করা হয়েছে। 3.04 কোটি সন্দেহজনক ইউজার আইডি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করেছে রেল। এছাড়াও 6.22 কোটি আইডি বর্তমানে যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

অবশ্যই পড়ুন: এবার সব স্কুলে চালু হচ্ছে বায়োমেট্রিক, পড়ুয়াদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের

এছাড়াও যাত্রীদের সুবিধার্থে সাইবার নিরাপত্তা ক্ষেত্রে 57.74 শতাংশ বট অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে রেলের তরফে। এছাড়াও 13,343টি সন্দেহজনক ডোমেইন আইডি পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। এর ফলে এবার থেকে শুধুমাত্র বৈধ যাত্রীরাই তৎকাল টিকিট পাবেন। আগামীতেও তৎকাল টিকিট বুকিং করার ক্ষেত্রে এই ধরনের বট অ্যাকাউন্টগুলি যাতে সমস্যা হয়ে না দাঁড়ায় সেদিকেও কড়া নজর রয়েছে রেলের।

Click here to Read More
Previous Article
মিনি কালবৈশাখী সঙ্গে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভাসবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া
Next Article
গৃহীত হবে ২০০ ও ৫০০-র নোট! ভারতীয় রুপি নিয়ে নিয়ম শিথিল নেপালে

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment