indiahood
indiahood

ভারত-শ্রীলঙ্কার টেস্ট সিরিজের আগে জানুন WTC পয়েন্ট তালিকায় কে কোথায়?

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। আগামী 15 আগস্ট থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই মর্মে, ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে ভারত। 15 সদস্যের সেই দলে জায়গা ফিরে পেয়েছেন দাপুটে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়াও দেখা মিলেছে এক নতুন মুখের। কিন্তু লাল বলের ক্রিকেটে ভারতের যা অবস্থা তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আদৌ জিততে পারবেন তো শুভমন গিলরা? প্রশ্ন উঠছে নানা মহলে।

WTC পয়েন্ট তালিকায় ভারত ও শ্রীলঙ্কার অবস্থা কেমন?

2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আজ পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলে ফেলেছে শ্রীলঙ্কা। যার মধ্যে দুটি ড্র, একটিতে জয় এবং আরেকটিতে পরাজয় দেখেছে লঙ্কান বাহিনী। সেই সূত্রেই বর্তমানে 20 পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তবে অবাক করা বিষয়, চারটি ম্যাচ জিতেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কার পেছনে রয়েছে ইংল্যান্ড। তারা অবশ্য 13টি ম্যাচের মধ্যে চারটিতে জয় এবং আটটিতে হেরেছে।

তবে যদি টিম ইন্ডিয়ার প্রসঙ্গে কথা বলা যায় সেক্ষেত্রে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর রয়েছে ভারত। 2025-27 চক্রে আজ পর্যন্ত মোট 9টি ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে চারটিতে জয়, চারটিতে পরাজয় এবং একটি ম্যাচ ড্র হয়েছিল ভারতের। সেই সূত্রেই বর্তমানে 52 পয়েন্ট নিয়ে দৌড়াচ্ছে টিম ইন্ডিয়া। তবে ভারতের ঠিক উপরেই রয়েছে বাংলাদেশ। 4 ম্যাচের দুটিতে জয়, একটিতে পরাজয় এবং একটি ড্র নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে ওপার বাংলার ক্রিকেট দল।

অবশ্যই পড়ুন: আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে! বিশ্বকাপের এতদিন পর প্রকাশ্যে বড় প্রমাণ

WTC পয়েন্ট তালিকায় ভারতীয় দলের যা অবস্থা তাতে অনেকেই মনে করছেন, তালিকায় নিজেদের অবস্থান উন্নত করতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে শুভমন বাহিনীকে। কোনও ক্রমে যদি টিম ইন্ডিয়া এই সিরিজে হেরে যায় সেক্ষেত্রে লজ্জা বাড়ানোর পাশাপাশি পয়েন্ট তালিকাতেও ধাক্কা খাবেন রবীন্দ্র জাদেজারা। ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই আশা, এই আসরে হয়তো জয় ছিনিয়ে নেবে টিম ইন্ডিয়া।

Click here to Read More
Previous Article
২ লক্ষ টাকা দিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খুলে শুরু করুন ব্যবসা
Next Article
ব্রাজিলের হয়ে আর খেলবেন না, ঘোষণা নেইমারের।

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment