indiahood
indiahood

ভারতে কমলেও পাকিস্তানে অভুক্তদের সংখ্যা বাড়ল ৩৭ শতাংশ, দাবি UN রিপোর্টে

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক বছরগুলিতে বিশ্বের একাধিক দেশে খাদ্য সংকট একেবারে ভয়াবহ আকার নিয়েছে। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের (Pakistan) নামও। তবে এমনও কিছু দেশ রয়েছে যে দেশগুলিতে কমেছে অনাহারে মৃত্যু এবং অভুক্তদের সংখ্যা। ভারতেও না খেতে পাওয়া মানুষের সংখ্যা দিন দিন কমছে। তবে পশ্চিমের দেশ পাকিস্তানের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। জাতিসংঘের (United Nations) রিপোর্ট বলছে, পাকিস্তানে অভুক্তদের সংখ্যা বেড়েছে 37 শতাংশ। এর থেকেই বোঝা যায়, ইসলামাবাদের অবস্থা কতটা ভয়াবহ!

খাদ্য সংকটের নিরিখে পাকিস্তানের অবস্থা শোচনীয়!

ইউরেশিয়ান টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, বিগত দুই দশকে পাকিস্তানে অপুষ্টির কারণে ভুগছেন এমন মানুষের সংখ্যা 37 শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত সামরিক খাতে অতিরিক্ত ব্যয় করার কারণেই পাকিস্তানের অর্থনীতির অবস্থা বেহাল। দিনের পর দিন অভুক্ত থাকতে হচ্ছে পশ্চিমের দেশের আমজনতাকে। কিছু রিপোর্ট দাবি করছে, পাকিস্তান সেনার জন্য শেহবাজ সরকার অতিরিক্ত টাকা ঢালার কারণেই খাদ্য সংকটে ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশকে।

এদিকে জাতিসংঘের এক রিপোর্ট বলছে, 2025 অর্থাৎ গত বছর একটানা তৃতীয়বারের মতো বিশ্বের একাধিক দেশে ক্ষুধা বা না খেতে পাওয়া মানুষের সংখ্যা কমেছে। ওই রিপোর্ট অনুযায়ী, 2024 সালে গোটা বিশ্বের 8.1 শতাংশ মানুষ অনাহারে ছিল সেখানে দাঁড়িয়ে 2025 এ 645 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু তা হলেও এর আগের বছরের তুলনায় সেই পরিমাণটা কমে 7.8 শতাংশে দাঁড়িয়েছে।

অবশ্যই পড়ুন: “ভারত থেকে নেপালে আসছে অবৈধ পাকিস্তানিরা” বিরাট দাবি কাঠমাণ্ডুর

ওই রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যান্য মহাদেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুত খাদ্য সংকটের ভোগা মানুষের সংখ্যা হ্রাস পেয়েছে এশিয়ায়। বিশেষ করে ভারত এবং চিনের অসংখ্য মানুষ অনাহার থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তা হলেও পশ্চিমের দেশ পাকিস্তানে না খেতেও পাওয়া মানুষের পরিমাণ কমা তো দূর বরং বেড়েই চলেছে। ইতিমধ্যেই সেই পরিমাণটা 37 শতাংশ ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সামরিক খাতে ব্যয় বৃদ্ধি কমিয়ে খাদ্য সংকটের দিকে নজর না দিলে দিন দিন অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশটিতে অভুক্ত মানুষের সংখ্যা বেড়েই যাবে।

Click here to Read More
Previous Article
দ্বিতীয়বার বাবা হলেন কাঞ্চন মল্লিক, শ্রীময়ীর কোলে এল ফুটফুটে সন্তান
Next Article
নিউটাউনে তৈরি হবে অত্যাধুনিক নতুন বিধানসভা ভবন!

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment