indiahood
indiahood

ভারতে পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া, জানালেন মোদী

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও একধাপ এগোল ভারত এবং অস্ট্রেলিয়ার সম্পর্ক (Australia–India Relations)। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, অস্ট্রেলিয়া ভারতের অসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে। এমনকি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নতুন পারমাণবিক জ্বালানি চুক্তিকে (Nuclear Fuel Agreement) কেন্দ্র করে পরিষ্কার শক্তি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরও গভীর হবে বলেই মনে করা হচ্ছে।

পারমাণবিক শক্তিতে উন্নত হবে দুই দেশ

এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “অস্ট্রেলিয়া ভারতে ইউরেনিয়াম সরবরাহ করবে। পারমাণবিক শক্তি ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত করেছি। এটি ভারতের পরিচ্ছন্ন শক্তির লক্ষ্য পূরণে নতুন গতি আনবে।” এমনকি তিনি আরও জানিয়েছেন, ভারত এবং অস্ট্রেলিয়া দুই প্রাণবন্ত, গণতন্ত্র, বহু সাংস্কৃতিক সমাজ এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক চুক্তি হিসেবে একে অপরের সঙ্গে কৌশলগগত দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। পাশাপাশি অস্টেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ জানিয়েছেন, ২০১৫ সালে অস্ট্রেলিয়া–ভারত পারমাণবিক সহযোগিতা চুক্তির আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ভারতে ইউরেনিয়াম রফতানির ব্যবস্থা সক্রিয় হয়েছে। আর এটি ভারতের ক্রমবর্ধমান অসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ জালানির উৎস বলেই মনে করা হচ্ছে।

পাশাপাশি মোদী এও জানিয়েছেন, দুই দেশ একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক কর্পোরেশন এগ্রিমেন্ট বা বিস্তারিত অর্থনৈতিক সহযোগিতা চুক্তির দিকে এগোবে। পাশাপাশি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। আর এই উদ্যোগের মাধ্যমে বাণিজ্য থেকে শুরু করে বিনিয়োগ ও শিল্প সহযোগিতার ক্ষেত্রে আরও রফতানি বাড়বে। পাশাপাশি দুই দেশ যৌথভাবে একটি ক্রিটিকাল মিনারেলস করিডোর গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির জন্য প্রয়োজনীয় খনিজ সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করা হবে।

আরও পড়ুন: এবার গ্রেফতার হবেই প্রশান্ত বর্মন! প্রাক্তন বিডিওর খোঁজে এবার STF-র অভিযান

এদিকে দুই সামুদ্রিক শক্তি যৌথভাবে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত ঘোষণাও করেছে, যেখানে সামুদ্রিক নিরাপত্তা, রোড ম্যাপ এবং সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও সরবরাহ শৃঙ্খল নিয়ে নতুন অংশীদারিত্বের কথা বলা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের সম্পর্ক আগে কখনও এতটা গুরুত্বপূর্ণ ছিল না।

Click here to Read More
Previous Article
‘কমিউনিস্ট, বুদ্ধিজীবীদের জন্য অপরাধ বৃদ্ধি! ওদের মাথায় ডিম ছুঁড়ুন’ নিদান দিলীপ ঘোষের
Next Article
বাড়িতে সোনা থাকলেই হবে বসে বসে ইনকাম! দারুণ সুযোগ আনল কেন্দ্রীয় সরকার! | Gold Monetisation Scheme

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment