indiahood
indiahood

ভারতীয় ফুটবলের জন্য জামশেদপুর এফসিকে বাঁচান, টাটা গ্রুপের কাছে আরজি সুনীল ছেত্রীর

6 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) থেকে হঠাৎ দল প্রত্যাহার করে নিয়েছে জামশেদপুর এফসি। সেই ঘটনায় একেবারে হতবাক ভারতীয় ফুটবলের জাদুকর সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের মতে, এই সিদ্ধান্ত একেবারে পেটে ঘুষি খেয়ে হজম করে নেওয়ার মতোই। এ নিয়ে এবার টাটা গোষ্ঠীর কাছে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দলটির জন্য বিশেষ আবেদন রেখেছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন সদস্য।

জামশেদপুরের জন্য বিশেষ আবেদন সুনীল ছেত্রীর

সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্ডিয়ান সুপার লিগ থেকে দল তুলে নেওয়ার কথা জানিয়েছিল জামশেদপুর এফসি। জানা গিয়েছিল, বাকি অন্যান্য ক্লাবগুলি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফির প্রথম কিস্তির 55 লাখ টাকা করে দিলেও জামশেদপুর সেই অর্থ দেয়নি। বদলে দল প্রত্যাহার করেছে তারা। এবার সে বিষয় নিয়েই মুখ খুললেন সুনীল ছেত্রী।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ প্রসঙ্গে সুনীল ছেত্রী লিখেছেন, “জামশেদপুর এই প্রথমবারের মতো দল প্রত্যাহার করে নিল। এটা আমাদের কাছে পেটে ঘুসি খেয়ে হজম করে নেওয়ার মতো। ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা হঠাৎ করে ক্লাবহীন হয়ে গেলেন। শেষ পর্যন্ত হয়তো ক্লাব পেয়ে যাবেন। তবে লিগে একটা ক্লাব কমে গেল। তাতে হয়তো ইন্ডিয়ান সুপার লিগ এগিয়ে যাবে তবে ভারতীয় ফুটবলের শীর্ষস্তরে টাটা গোষ্ঠীর কোনও ক্লাব থাকবে না।”

অবশ্যই পড়ুন: অভিষেকের বিদেশযাত্রা নিয়ে এবার কলকাতা হাইকোর্টকে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিন গোটা বিষয়টিকে বিপর্যয় বলেই উল্লেখ করেন সুনীল ছেত্রী। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক লেখেন, “এটা এমন এক ধরনের বিপর্যয় যার কোনও বিকল্প নেই। ভারতীয় ফুটবলের অংশ হতে গেলে অনেক সাহস লাগে।” এদিন প্রাক্তন ভারতীয় ফুটবলার একেবারে খোলাখুলি জানান, “আমি জানি খেলাধুলার ক্ষেত্রে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি শুধু অনুরোধ করতে পারি যাতে টাটা গোষ্ঠীর শীর্ষ কর্তারা মাথার বদলে মনের কথা শোনেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। সেটা হয়তো ব্যবসায়িক দিক থেকে খারাপ হতে পারে তবে ফুটবলের জন্য এখন এটা দরকার।”

Click here to Read More
Previous Article
বাংলায় বন্ধ ফ্রিতে বাস যাত্রা? বাধ্যতামূলক পিঙ্ক কার্ড? | Pink Card | Free Bus Ride In West Bengal
Next Article
পাশে শুতেই হামলা! স্বামীর যৌনাঙ্গ ছিঁড়ে দেওয়ার চেষ্টা স্ত্রীর বিরুদ্ধে

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment