indiahood
indiahood

“ভারতীয় রেল নিয়ে আমি গর্বিত” মোদী সরকারের প্রশংসায় ভিডিও বার্তা সোনম ওয়াংচুকের

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দীর্ঘ ২৭ দিন দিল্লির যন্তরমন্তরে অনশনে ছিলেন লাদাখের শিক্ষাবিদ তথা গবেষক সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। অবশেষে তাঁর দাবি মেনে নিয়ে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি গতকাল লোকসভায় প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল পাশ হয়েছে। তবে প্রতিশ্রুতি রক্ষা করায় এবার কেন্দ্রীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ সোনম ওয়াংচুক। এমনকি ভারতীয় রেল নিয়েও বড় কথা শুনিয়েছেন তিনি।

কী বললেন সোনম ওয়াংচুক?

বৃহস্পতিবার সোনম ওয়াংচুক এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ক্যাপশনে লেখা “ভারতীয় রেল নিয়ে আমি গর্বিত। এমনকি ভারত সরকার যে প্রতিশ্রুতিগুলি রক্ষা করেছে তার জন্যও আমি গর্বিত।” তবে ওই ভিডিওতে একটি গাড়িতে ভ্রমণ করতে দেখা যায় তাঁকে। সেখানে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “আমি আগে যেমনটা বলেছিলাম, আমরা আগামী পরশুদিন লাদাখের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে আমরা ট্রেনে করেই যাচ্ছি। ট্রেন আমার বরাবরই পছন্দ। তবে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত যে বন্দে ভারত ট্রেন চালু হয়েছে সেখানে আমার এটাই প্রথম ভ্রমণ ছিল। আমি চেনাব সেতু দেখতে গিয়েছিলাম। আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। ভারতীয় রেল নিয়ে আমি গর্ববোধ করি।”

তাঁর আরও সংযোজন, “আমি অনেক খুশি যে পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ করার জন্য এবং প্রশ্নপত্র ফাঁস আটকানোর জন্য সংসদে বিল পেশ হয়েছে। আমি আশা করছি এই সংস্কারগুলো শুধুমাত্র পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ছড়িয়ে পড়বে। তাছাড়া আমি সরকারের কাছে আবেদন করতে চাই, প্রথমে আমার সঙ্গে এবং পরে সিজেপি নেতাদের সঙ্গে লিখিতভাবে হওয়া চুক্তিগুলি যেন মেনে চলা হয়। কারণ, সেখানে বলা হয়েছিল যে বিক্ষোভে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনওরকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।”

আরও পড়ুন: রাজ্যের ৩২ লক্ষ কৃষকের ঋণ মকুবের ঘোষণা বিজেপি সরকারের

এমনকি এদিন ওয়াংচুক আরও বলেছেন, সরকারকে দেশের যুবকদের বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে আস্থার পরিবেশ গড়ে তুলতে এবং মহান ভারত গড়ে তোলার জন্য একতার সঙ্গে কাজ করতে হবে। দীর্ঘ এই ২৬-২৭ দিনের আন্দোলনের শেষেই এবার লাদাখের বাড়ির উদ্দেশ্যে ফিরছেন সোনম ওয়াংচুক। এখন দেখার, কেন্দ্র তাদের বাকি দাবিগুলি মেনে নেয় কিনা।

Click here to Read More
Previous Article
কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক জিতল ভারত, ইতিহাস গড়লেন দিলীপ গাভিত
Next Article
মোদী সরকারের প্রশংসায় ভিডিও বার্তা সোনম ওয়াংচুকের

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment