indiahood
indiahood

ভবিষ্যতের কথা চিন্তা করলে বিনিয়োগ করতে পারেন এই শেয়ারে

4 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। আর সেই বিশেষজ্ঞরাই এবার একটি স্টককে বেছে নিয়েছেন বিনিয়োগের জন্য। একাধিক বিশেষজ্ঞের দাবি, ভবিষ্যতের কথা চিন্তা করে শেয়ারে বিনিয়োগ করতে চাইলে BSE বা বম্বে স্টক এক্সচেঞ্জ এর শেয়ার বিনিয়োগকারীদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। অনেকেই হয়তো জানেন না, এই সংস্থার শেয়ারে টাকা রেখে বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের অর্থ 26 গুণ বেড়েছে।

ভবিষ্যতের কথা চিন্তা করে বিনিয়োগ করলে টাকা রাখতে পারেন এই শেয়ারে!

সাম্প্রতিক বছরগুলিতে BSE এর শেয়ারে বিনিয়োগ করে মোটা টাকা ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা। নতুন করে যাঁরা এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করছেন তাঁরাও আর্থিক দিক থেকে লাভবান হচ্ছেন। জানলে অবাক হবেন, গত পাঁচ বছরে এই সংস্থার শেয়ার থেকে 2,887.97 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এক কথায় বলা যেতে পারে, যদি কোনও বিনিয়োগকারী মাত্র পাঁচ বছরের জন্য এই সংস্থায় টাকা রাখতেন তবে আজকের দিনে তাঁর আমানত 26 গুণ বেড়ে যেত।

বলাই বাহুল্য, আজ অর্থাৎ 5 আগস্ট, বোম্বে স্টক এক্সচেঞ্জ এর এই শেয়ারের দাম 2.96 শতাংশ কমে 3,511 টাকায় বন্ধ হয়েছে। তাতে বিনিয়োগকারীদের সামান্য আর্থিক ক্ষতি হলেও বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে এই সংস্থার শেয়ার থেকে মোটা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। ইতিমধ্যেই বেশ কিছু ব্রোকারেজ ফার্ম এই সংস্থার শেয়ারটিকে বাই রেটিং দিয়ে দিয়েছেন। অর্থাৎ তারা মনে করছেন আগামী দিনে এই সংস্থার শেয়ার থেকে আরও লাভবান হবে বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: আর একঘেয়ে চিকেনের ঝোল নয়, এবার বাড়িতেই বানান ধাবা স্টাইল কড়াই চিকেন, রইল রেসিপি

দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্রোকারেজ সংস্থাগুলির মধ্যে ইস্ট ইন্ডিয়া সিকিউরিটিজ এই সংস্থার শেয়ারটিকে বাই রেটিং দেওয়ার সাথে সাথে জানিয়েছে এই শেয়ারের দাম আগামী দিনে 5,250 টাকায় পৌঁছে যেতে পারে। অন্যদিকে আরেক ব্রোকারেজ সংস্থা প্রভুদাস লিলধর মনে করছে এই সংস্থার শেয়ারটির দাম 4,850 টাকা হয়ে যাবে। এক কথায়, বিনিয়োগকারীদের এখনই এই কোম্পানির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
মৃত কৃষকের অসম্পূর্ণ কাজ শেষ করলেন গ্রামবাসীরা, মানবিকতার অনন্য দৃষ্টান্ত গড়ল বীরভূম
Next Article
‘ভারত বিরোধী কাজ করার জন্য টাকা পাচ্ছে ফেসবুক!’ স্বীকার করে নিল Meta

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment