indiahood
indiahood

ভুয়ো তথ্য ছড়ালেই আইনি পদক্ষেপ! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভ্রান্তি ছড়ানোদের নাম ধরে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

3 days ago

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা অগাস্ট মাসে পৌঁছায়নি বলে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার এবং ভুয়ো ভিডিও পোস্ট করার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিভ্রান্তি দূর করার পাশাপাশি রিল বানিয়ে মিথ্যা প্রচার চালানো যুবকদের নাম করে স্পষ্ট বার্তা দেন তিনি।

শুভেন্দু অধিকারী জানান, “কে কী পোস্ট করছেন, সব নজর রাখা হচ্ছে। দু-একটা নাম বলব? নূর আলম, মোহতাব—এরা মহিলাদের দিয়ে পরিকল্পিত ভিডিও বানিয়ে পোস্ট করাচ্ছেন।” তীব্র আক্রমণ শেনে তিনি আরও যোগ করেন, “নূর আলম, আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি এবং কোনোদিন দেবেনও না। আর আপনার ভোটের জন্য আমি রাজনীতি করি না।” সরকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করবে জানিয়ে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

Click here to Read More
Previous Article
১৪৮ বছর পর ফের ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’! দুর্ভিক্ষের আশঙ্কা ৪৫টি দেশে
Next Article
ট্যাক্স ছাড়াই যাতায়াত করবে জাহাজ, হরমুজ প্রণালীতে ভারতের জন্য সুখবর!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment