indiahood
indiahood

“যার সাথেই থাকুক গ্রেফতার হবে” নির্মল ঘোষকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থীরা নাকি ভাল তৃণমূল। আর সেই দলেই যোগ দিতে পারেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh)। গতকাল অর্থাৎ শনিবার, ঋতব্রত তৃণমূলের বৈঠকে হঠাৎ নির্মল ঘোষ হাজির হয়ে যেতেই এমনটাই মনে করছেন অনেকে। এরই মাঝে এবার পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা মমতা তৃণমূলের পুরনো সৈনিক নির্মল ঘোষকে সরাসরি হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। মন্ত্রী বললেন, “যেই কমিটিতেই যোগ দিক না কেন গ্রেফতার হবেই!”

গ্রেফতার হবেন নির্মল ঘোষ!

আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণী ধর্ষণ এবং খুনের ঘটনায় নাম জড়িয়েছে নির্মল ঘোষের। পানিহাটির শ্মশানে দ্রুত চিকিৎসক পড়ুয়া তরুনীর মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগ তুলেছেন খোদ অভয়ারমা তথা পানিহাটির বর্তমান বিধায়িকা রত্না দেবনাথ। সেই নির্মল ঘোষই কিনা নতুন তৃণমূলে যোগ দেবেন! এমন সম্ভাবনার মাঝেই এবার বড় মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং।

গতকাল অর্থাৎ শনিবার, ঋতব্রত শিবিরের বৈঠকে হঠাৎ হাজির হয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তারপর থেকেই জল্পনা বাড়ে এবার হয়তো নব্য তৃণমূলে যোগ নেবেন এই পুরনো রাজনীতিবিদ। এমতাবস্থায়, মন্ত্রী অর্জুন সিং জানালেন, “উনি যার সাথেই থাকুক না কেন, যেই কমিটিতেই থাকুক গ্রেফতার হবেন।”

অবশ্যই পড়ুন: “আমার সাথে ভদ্রভাবে আচরণ করো” রোনাল্ডোর দেশের রেফারির সাথে লেগে গেল মেসির!

এর আগে আর জি কর কাণ্ডে বারবার নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন রত্না দেবী। বলেছিলেন, তাঁর নির্দেশেই দ্রুত পানিহাটি শ্মশানে পুড়িয়ে ফেলা হয়েছে মেয়ের দেহ। শ্মশানে কথাই বলতে পারেননি তাঁরা। এছাড়াও নির্মল ঘোষের বিরুদ্ধে পানিহাটিতে জঙ্গল রাজ চালানোরও অভিযোগ তুলেছিলেন তিনি। এবার সেই নির্মল ঘোষই গ্রেফতার হতে চলেছেন! আপাতত মন্ত্রীর কথায় তেমনটাই ইঙ্গিত মিলল।

Click here to Read More
Previous Article
সেবাশ্রয়ের চিকিৎসায় পা বাদ, ফের অভিষেকের বিরুদ্ধে FIR, স্বাস্থ্যভবনে ডাক মহিলার
Next Article
ব্যবসা করার সুবর্ণ সুযোগ, শিয়ালদা ডিভিশনের ৮৪ স্টেশনে স্টলের জন্য আবেদনপত্র আহ্বান রেলের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment