indiahood
indiahood

যে কোনও সময় করা হতে পারে গ্রেফতার! সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

3 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: হাইকোর্টে ঘাড়ধাক্কা খাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। জমি দুর্নীতি মামলায় যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কাতেই দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আজ অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুমিত রায়

জমি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেকের আপ্ত সহায়ক। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁর মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতি সেই মামলা আগে থেকেই খারিজ করে দেন। এমনকি আদালতের নির্দেশ ছিল, আগামী ১০ দিনের মধ্যেই তদন্তকারী অফিসারদের কাছে হাজিরা দিতে হবে সুমিত রায়কে। যদিও অপর একটি মামলায় শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল। কিন্তু সুমিতের যুক্তি, ১০ দিনের মধ্যে হাজিরা দিতে গেলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই এবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ।

আজ অর্থাৎ বৃহস্পতিবার জরুরী ভিত্তিতে এই মামলা শুনানির জন্য আবেদন করা হয়েছে। উল্লেখ্য, অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল এবং বিক্রির অভিযোগ উঠেছিল। এমনকি সেখান থেকে বিপুল পরিমাণ টাকা হাতাত সুমিত। রাজ্যে সরকারের পালাবদল হতেই সামনে আসে এই ভয়ংকর অভিযোগ। তারপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু সেখান থেকেই গা ঢাকা দিয়ে চলছেন তিনি। এমনকি অভিষেকের বাড়িতে তালা ভেঙে ঢুকতে হয়েছিল পুলিশ আধিকারিকদের। সেখানেও কোনও হদিস মেলেনি তাঁর।

আরও পড়ুন: চলতি বছরে আর কতদিন ছুটি সরকারি কর্মীদের? বাড়ল নাকি কমল, দেখে নিন লিস্ট

সুমিতের কোনও খোঁজ না পাওয়ার কারণেই শেষমেষ আদালতের দ্বারস্থ হয় পুলিশ। কিন্তু তার পরপরই আবার আইনজীবির মাধ্যমে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। তবে আদালত তাঁর আবেদন খারিজ করে দেওয়ায় এখন দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই নজর থাকবে সকলের।

Click here to Read More
Previous Article
টিম ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন চার নেট বোলার
Next Article
এবার প্রসূতি ওয়ার্ডে আনা হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার, বিশ্ব স্তন্যপান সপ্তাহে ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment