indiahood
indiahood

ফের ১১ দিনের ভোগান্তি, বন্ধ হল বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ, জেনে নিন বিকল্প পথ

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক মাস গড়াতেই ফের বন্ধ হয়ে গেল বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ (Belgharia Railway Overbridge), টানা ১১ দিন সংস্কার কাজের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পূর্ত দফতর। অর্থাৎ ফের বাস ও পণ্যবাহী গাড়ি বেলঘরিয়া (Belgharia) এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করবে। নিমতাগামী ছোটো গাড়ি ও বাইক সহ অন্যান্য যানবাহন ৪ নম্বর রেল গেট দিয়ে চলবে।

বন্ধ হল বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ

বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ উত্তর শহরতলির অন্যতম লাইফলাইন। কিন্তু সেই ওভারব্রিজ পুনরায় সংস্কারের জন্য গতকাল, বৃহস্পতিবার রাত ১১টা থেকে আগামী ৩১ আগস্ট রাত ১১টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে উত্তর শহরতলির অন্যতম গুরুত্বপূর্ণ এই উড়ালপুল। তাই এই ১১ দিন বেলঘরিয়া, নিমতা, ডানলপ-সহ বিস্তীর্ণ এলাকার যান চলাচলে খানিক বিপাকে পড়ার আশঙ্কা রয়েছে নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, ব্রিজের বিভিন্ন অংশে থাকা আর্টিকুলেশন জয়েন্টের মধ্যে আপাতত সবচেয়ে বিপজ্জনক দু’টি অংশের সংস্কার করা হবে। তাই উড়ালপুল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা

এদিকে ওভারব্রিজ বন্ধ থাকলেও যাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, বাস ও পণ্যবাহী গাড়ি আগের মতো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াত করবে। নিমতাগামী ছোট গাড়ি, বাইক-সহ অন্যান্য যান ৪ নম্বর রেল গেট দিয়ে এবং ডানলপমুখী যান ২ নম্বর রেল গেট দিয়ে চলাচল করবে। স্বাভাবিকভাবে বিকল্প রাস্তাগুলিতে যানজটের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ত দপ্তরের আশ্বাস, পুজোর আগে আর এই উড়ালপুল বন্ধ করা হবে না।

আরও পড়ুন: বিদেশে যাওয়ার স্বপ্ন ভাঙবে অভিষেকের? হাইকোর্টে পাল্টা চাল রাজ্য সরকারের

এর আগে গত ১৬ জানুয়ারি মধ্যরাত থেকে উড়ালপুল সম্পূর্ণ বন্ধ করে রেল তাদের অংশে মেরামতির কাজ শুরু করেছিল। কিন্তু ওভারব্রিজের বাকি দুই অংশ রাজ্য সরকারের পূর্তদপ্তরের আওতায় থাকায় ওই অংশে ব্রিজের হাল বেহাল। এদিকে ওভারব্রিজের নীচে প্রচুর দোকান ছিল। স্থানীয় পুরসভা মারফত চিঠি দিয়ে দোকান সরানোর আবেদন জানিয়েছিল পূর্তদপ্তর। কিন্তু তাতে লাভ হয়নি। তাই রেলের কাজ মিটতেই খুলে দেওয়া হয়েছিল। কিন্তু উড়ালপুলের দু’দিকে পূর্তদপ্তরের অংশে গার্ডার লাগোয়া মোট ১৪টি আর্টিকুলেশন জয়েন্ট সংস্কার প্রয়োজন। তাই পুনরায় ময়দানে নামল কর্মীরা।

Click here to Read More
Previous Article
কবে, কোথায়, কখন গড়াবে ডুরান্ড কাপ ফাইনাল? ডার্বির টিকিটের দাম কত জানুন
Next Article
দলিল থাকলেও বাড়ি-জমি আপনার নয়? বলছে সুপ্রিম কোর্ট! | Supreme Court On Land Registration | India

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment