indiahood
indiahood

১২২ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা!

5 days ago

ভয়াবহ দাবদাহে দক্ষিণ কোরিয়ার অবস্থা সঙ্গীন। তীব্র তাপপ্রবাহের প্রভাবে ইতিমধ্যেই দেশটিতে অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে প্রেসিডেন্ট লি জে মিয়ং মন্ত্রিসভার বিশেষ জরুরি বৈঠক ডেকে আবহাওয়া মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। গত রবিবার ইয়াংসান শহরের তাপমাত্রা ছুঁয়ে ফেলে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা বিগত ১২২ বছরের ইতিহাস ভেঙে তছনছ করে দিয়েছে। রাজধানী সিওল ও জিয়ঙ্গিতে তাপপ্রবাহের চরম সতর্কতা জারি রয়েছে, যা আগামী কয়েক দিনেও কমার কোনো লক্ষণ নেই বলে স্পষ্ট জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

Click here to Read More
Previous Article
ভারত সহ একাধিক দেশের উপর চাপাচ্ছিলেন শুল্ক, ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২৫ মার্কিন রাজ্যের
Next Article
শ্যামবাজার মেট্রো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করার প্রস্তাব! পৈতৃক বাড়িকে হেরিটেজ ঘোষণার দাবি অগ্নিমিত্রার

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment