indiahood
indiahood

ভারত সহ একাধিক দেশের উপর চাপাচ্ছিলেন শুল্ক, ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২৫ মার্কিন রাজ্যের

5 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতসহ অন্যান্য দেশের উপর বলপূর্বক শুল্ক চাপাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই আমদানি শুল্ক নিয়ে আইনি লড়াই উচ্চপর্যায়ে। তবে মার্কিন আদালতের নির্দেশ অমান্য করে ঘুরপথে শুল্ক চাপানোর জেরে যুক্তরাষ্ট্রের ২৫টি রাজ্য মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ। তাদের দাবি, ট্রাম্পের চাপানো এই শুল্কনীতিকে ইতিমধ্যেই বেআইনিভাবে চিহ্নিত করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নিয়ম তোয়াক্কা না করে একাধিক দেশের উপর শুল্ক চাপিয়ে চলেছেন তিনি। যার কারণে দেশের বাণিজ্যের উপরেই পড়ছে চাপ।

ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২৫টি রাজ্যের

সূত্রের খবর, যে ২৫টি দেশ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা ঠুকেছে, তাদের প্রত্যেকটি ডেমোক্র্যাট শাসিত। তাদের অভিযোগ, আদালত আগে যে সিদ্ধান্তগুলিকে অবৈধভাবে চালিয়েছিল, ট্রাম্প সেগুলিই ঘুরপথে চালাচ্ছে। সোমবার নিউইয়র্কের বাণিজ্য আদালতেই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে করা হয়েছে মামলা। তাদের আরও দাবি, আইনের ৩০১ ধারা এতদিন অনৈতিকভাবে ব্যবসা করা নির্দিষ্ট কিছু দেশের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে ট্রাম্পের এই শুল্কনীতির কারণে দেশের আমদানি ব্যবস্থা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।

আসলে কয়েকদিন আগে মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়েছিল, ৩০১ ধারা আইনের আওতায় প্রত্যেকটি দেশের উপর নতুন শুল্ক চাপানো হচ্ছে। এমনকি ভারত সহ ইউরোপীয় ইউনিয়ন এবং আরও মোট ৬০টি দেশের উপরেই এই আমদানি শুল্ক চাপানো হয়। সেক্ষেত্রে ১০ থেকে ১২.৫ শতাংশ নতুন কর চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ট্রাম্প যুক্তি দিয়েছিলেন, যে সমস্ত দেশগুলি জোরপূর্বক শ্রম বন্ধে কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে, তাদের উপরেই এই শুল্ক চাপানো। তবে ভারতের উপর নমনীয় হয়ে সেই শুল্ক নির্ধারণ করা হয় ১০ শতাংশ। পাশাপাশি তেল, প্রাকৃতিক গ্যাস, সার কিংবা অন্যান্য কিছু চুক্তিবদ্ধ পণ্য এই শুল্কের তালিকার বাইরে রাখেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: মুম্বাই হামলায় জড়িত ৩০ লস্কর সদস্য খতম, পাকিস্তানে ধুরন্ধর আতঙ্ক! পিছনে ভারত?

বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এবার মার্কিন প্রশাসন ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর পরিকল্পনা নিচ্ছে। এমনকি নতুন একটি আইন পাশের পরিকল্পনা গ্রহণ করেছে প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর একটাই উদ্দেশ্য, ভারত সহ যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিংবা অন্যান্য পণ্য আমদানি করে তাদের উপর অতিরিক্ত হলে শুল্ক চাপানো। এমনকি সেই তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল সহ বেশ কিছু দেশ। কিন্তু বিরোধীদের স্পষ্ট দাবি, মার্কিন সুপ্রিম কোর্টের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কর চাপাচ্ছেন ট্রাম্প। এই কারণেই এবার তাঁর বিরুদ্ধে মামলা।

Click here to Read More
Previous Article
বাঁধ ভেঙে দিয়েছে! ভারতের ঘাড়ে দোষ চাপাল নেপাল, বাড়তে পারে উত্তেজনা
Next Article
১২২ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা!

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment