indiahood
indiahood

মাত্র ২৫ টাকা ভাড়া! চালু হল জোকা-নৈহাটি AC বাস, জানুন রুট

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধাপে ধাপে সড়কপথে বাংলার এক প্রান্তকে আরেক প্রান্তের সাথে জুড়ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার (Government Of West Bengal)। পালাবদলের পর গণপরিবহনে যে দ্রুততার সাথে উন্নয়নের কাজ হবে সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সেই মতোই, আরও এক ধাপ এগলো রাজ্য সরকারের প্রতিশ্রুতি। রবিবার, আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল জোকা থেকে নৈহাটি পর্যন্ত এসি বাস পরিষেবা (Joka Naihati AC Bus)। এদিন নিজে উপস্থিত থেকে নৈহাটি বাস টার্মিনালে 10টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী অর্জুন। এক কথায়, এবার এসি বাসে করেই বড়মা-র দর্শন করতে যেতে পারবেন ভক্তরা।

এসি বাসে করেই পৌঁছন বড়মার শহর নৈহাটিতে

এদিন, রাজ্যের নতুন পরিবহন মন্ত্রীর হাত ধরে নতুন 10টি বাস যাত্রা শুরু করল নৈহাটি থেকে জোকার উদ্দেশ্যে। নৈহাটি শহর থেকে জোকার দূরত্ব সড়কপথে 67 কিলোমিটার। রবিবার এই রুটে গ্রিন ফ্ল্যাগ উড়িয়ে নতুন এসি বাস পরিষেবা শুরু করলেন মন্ত্রী অর্জুন সিং। মনে করা হচ্ছে, বাস রুটে নৈহাটির সাথে জোকা জুড়ে যাওয়ায় এবার খুব সহজেই এক বাসে করেই বড়মার দর্শন করতে আসতে পারবেন কলকাতার একটা বড় অংশের ভক্তরা।

জোকা-নৈহাটি AC বাসের রুট

এ প্রসঙ্গে, নিউটাউন এসি বাস অ্যাসিসিয়েশনের সেক্রেটারি শেখ জলিল জানালেন,  নতুন 10টি এসি বাস জোকা থেকে নৈহাটি পর্যন্ত রুটে চালু হয়ে যাওয়ায় এবার কলকাতার একটা বড় অংশ এই পরিষেবার সুবিধা পাবেন। জানা যাচ্ছে, নৈহাটি পর্যন্ত যে নতুন এসি বাস পরিষেবার উদ্বোধন করা হয়েছে সেই রুটটি হল নৈহাটি থেকে ছেড়ে ব্যারাকপুর ঘুরে সোজা সোদপুর হয়ে ডানলপ দিয়ে দক্ষিণেশ্বর ভায়া বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্ট, চিনার পার্ক, ইকো স্পেস, সেক্টর ফাইভ, করুণাময়ী, বেলেঘাটা, শিয়ালদহ, মিন্টু পার্ক, এক্সাইড, চিড়িয়াখানা, মোমিনপুর ঘুরে বেহালা হয়ে সোজা জোকা।

 

অবশ্যই পড়ুন: কেন মৃত্যু হল আশিস বন্দ্যোপাধ্যায়ের? শোক প্রকাশ করেই জানালেন মমতা

জোকা-নৈহাটি AC বাসের ভাড়া

জানা যাচ্ছে, নৈহাটি থেকে যে নতুন এসি বাস গুলি চালু করা হয়েছে সেগুলিতে থাকবে উন্নত GPS ট্র্যাকার থেকে শুরু করে লাইভ অবজারভারের ব্যবস্থা। প্রতিদিন সকাল সাতটা থেকে শুরু হবে এসি বাসের পরিষেবা। দিনে আধ ঘন্টা অন্তর অন্তর চলবে একটি করে বাস। এভাবেই প্রতিদিন 10টি বাস চালানো হবে জোকা-নৈহাটি রুটে। সূত্রের খবর, এই রুটে সর্বনিম্ন ভাড়া 25 টাকা ধার্য করা হয়েছে, তবে জোকা থেকে নৈহাটি পর্যন্ত যেতে ভাড়া লাগবে 125 টাকা। এদিন উদ্বোধন অনুষ্ঠান শেষে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “নৈহাটি থেকে রাজ্যের সর্বত্র যাওয়া যাবে। সবে জোক-নৈহাটি বাস পরিষেবা শুরু হল। আগামীতে গোটা বাংলায় বাস চলবে।”

Click here to Read More
Previous Article
তারেকের ভারত সফরের আগেই হাসিনার প্রত্যার্পণ, দিল্লির কাছে দাবি ঢাকার
Next Article
৯৩.৮৪% সাফল্য, সেন্সাসে দেশের মধ্যে এগিয়ে বাংলা! জানালেন মুখ্যমন্ত্রী

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment