indiahood
indiahood

“২৮,০০০ কোটির বিনিয়োগ” রাজ্যে ফিরছে TATA? বড় পরিকল্পনা রাজ্য সরকারের

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পরই বাংলায় শিল্প আনতে উদ্যোগী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বাধীন সরকার। সেই মর্মে, একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য। নতুন শিল্পনীতি গ্রহণ করে বিভিন্ন দেশীয়-বিদেশি সংস্থার সাথে রাজ্য সরকারের হয়ে বৈঠক করেছেন প্রতিনিধিরা! বছরের পর বছর ধরে শিল্প থেকে একপ্রকার বিচ্ছিন্ন থাকা বাংলায় নতুন করে বিনিয়োগ নামক প্রদীপ জ্বালাতে চেষ্টা করে চলেছেন শিল্পমন্ত্রী তাপস রায়ও। এর আগে তিনি জানিয়ে দিয়েছিলেন, দরকার পড়লে হাত পায়ে ধরে টাটাকে বাংলায় আনবেন (Tata In West Bengal)। এবার সেদিকেই গড়াচ্ছে জল। শোনা যাচ্ছে, রাজ্যে ফের পা রাখতে পারে টাটা গোষ্ঠী।

রাজ্যে মোটা বিনিয়োগ করবে টাটা?

সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি হলে রাজ্যের বহু ছেলে মেয়ের কর্মসংস্থান হতে পারত সেটা মানতে একটুও সমস্যা নেই বুদ্ধিজীবীদের। তবে সেই কারখানা ঘিরে তৎকালীন জমি আন্দোলন এবং শেষমেশ বাংলা ছেড়ে রতন টাটার সংস্থার গুজরাতে চলে যাওয়া রাজ্যের বুকে এক অন্ধকার অধ্যায় রেখে গিয়েছে। আর সেই অন্ধকার ঘোঁচাতেই দীর্ঘ দুই দশক পর উদ্যোগী হয়েছে রাজ্যের ডবল ইঞ্জিন সরকার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসতেই বাংলায় টাটা গোষ্ঠীকে ফেরাতে উদ্যোগী হয়েছে।

রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, শিল্পমহল বাংলায় বিনিয়োগ করুক। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং তাঁর দপ্তর সব রকম ভাবে সহযোগিতা করবে শিল্পপতিদের। সেই মতোই, নতুন শিল্পনীতি তৈরি করছে রাজ্য সরকার। শোনা যাচ্ছে, সেই নীতিতে চা থেকে শুরু করে পাটের মতো ঐতিহ্যবাহী শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ডেটা সেন্টার সহ একাধিক আধুনিক শিল্পক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অবশ্যই পড়ুন: কেন মৃত্যু হল আশীষ বন্দ্যোপাধ্যায়ের? শোক প্রকাশ করেই জানালেন মমতা

কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, আগস্ট থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করা হতে পারে। আর সেই নীতি মেনেই যাতে বাংলায় টাটা গোষ্ঠী বিনিয়োগ করে সেই সব দিকে নজর রেখেছে রাজ্য সরকার। এমনকি রতন টাটা সংস্থাকে সব রকম ভাবে বোঝানো থেকে শুরু করে রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি করার সহ বাকি সমস্ত কাজ করবে শুভেন্দু অধিকারীর সরকার। আগেই সে কথা জানিয়ে দিয়েছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়।

তাঁর বক্তব্য ছিল, টাটা গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে আনতে যা করতে হয় করবে সরকার। এছাড়াও শিল্পমন্ত্রী তাপস বাবু এও জানিয়েছিলেন, বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে অন্তত 28 হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। রাজ্যে বিনিয়োগ নিয়ে গৌতম আদানির পুত্র করণ আদানি এবং লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যনের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবরে সমুদ্রবন্দর তৈরির বিষয়ক নাকি আলোচনা হয়েছে।

Click here to Read More
Previous Article
৯৩.৮৪% সাফল্য, সেন্সাসে দেশের মধ্যে এগিয়ে বাংলা! জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
৯৩.৮৪% সাফল্য, সেনসাসে দেশের মধ্যে এগিয়ে বাংলা! জানালেন মুখ্যমন্ত্রী

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment