indiahood
indiahood

বাংলাদেশের কাছে হেরে বড় ক্ষতি অস্ট্রেলিয়ার, WTC পয়েন্ট তালিকায় কোথায় ভারত?

5 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ (Bangladesh)। অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে প্রথম টেস্টে হারিয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে পদ্মা পাড়ের দল। আর সেই সাফল্যকে বুকে বেঁধেই পরবর্তী টেস্টে নামতে চলেছেন নাজমুল হোসেন শান্তরা। এদিকে বাংলাদেশ 9 উইকেটে ডারউইন টেস্ট জিতে যেতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় (WTC Points Table) ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া! মনে করা হচ্ছে, গোটা টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরে গেলে আরও বড় ক্ষতির মুখে পড়বে তারা।

বাংলাদেশের কাছে হেরে বড় ক্ষতি অস্ট্রেলিয়ার!

13 আগস্ট থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়াকে 198 রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। পরবর্তীতে ব্যাট করতে নেমে 200 এর উপর লিড নিয়ে অস্ট্রেলিয়ার সামনে বিরাট লক্ষ্য খাড়া করেছিল টাইগাররা। পরের ইনিংসে ব্যাট করে কিছুদূর এগোলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে 57 রানের লক্ষ্য দিয়েছিল অজিরা। রবিবার সেই লক্ষ্য খুব সহজেই পূরণ করে ফেলে টাইগার বাহিনী। আর তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া দল।

বর্তমানে পয়েন্ট তালিকার এক নম্বরেই রয়েছে অস্ট্রেলিয়া। তবে, পয়েন্ট শতাংশের দিক থেকে ক্ষতিটা হয়েছে তাদের। আসলে এ দিনের টেস্টে বাংলাদেশের কাছে হেরে যেতেই দলটির পয়েন্ট শতাংশ বা পার্সেন্টেজ 87.50 শতাংশ থেকে কমে 77.77 শতাংশ নেমে এসেছে। অন্যদিকে সাফল্যের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টেজ 58.33 শতাংশ থেকে বেড়ে 66.67 শতাংশে পৌঁছে গিয়েছে।

অবশ্যই পড়ুন: অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান হলেন ঋষভ পন্থ

তালিকায় ভারতের অবস্থা কেমন?

এই মুহূর্তে শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এই সিরিজ জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি হবে ভারতীয় দলের, সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই মুহূর্তে কোথায় রয়েছে টিম ইন্ডিয়া? তালিকায় নজর রাখলে দেখা যাবে চার নম্বরে থাকা বাংলাদেশের ঠিক পরেই অর্থাৎ পঞ্চম স্থানে জায়গা ধরে রেখেছে ভারত। 9 ম্যাচের চারটিতে জয়, বাকি চারটিতে পরাজয় এবং একটি ড্র নিয়ে 52 পয়েন্টে রয়েছে ভারত। সেখানে 4 নম্বরে থাকা বাংলাদেশের পয়েন্ট অবশ্য 40।

Click here to Read More
Previous Article
ভারতকে আটকানোর যোগ্যতা নেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের! বলছে আমেরিকা
Next Article
“অনেক দাগি, সমাজবিরোধী MLA-MP হয়ে গেছে” নদীয়া কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment