indiahood
indiahood

অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর উইকেট কিপার ব্যাটসম্যান হলেন ঋষভ পন্থ

7 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের (India Vs Sri Lanka) প্রথম দিনে বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও দাপট দেখিয়েছে ভারত। ব্যাট করতে নেমে বাধা পাওয়া সত্ত্বেও ব্যাট হাতে তাণ্ডব চালান টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার দেবদূত পাডিক্কাল। এদিন সেঞ্চুরি করার সাথে সাথে অপরাজিত থেকে ভারতকে ভাল অবস্থানে পৌঁছে দেন তিনি। অন্যদিকে 27 রান করে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থও (Rishabh Pant)। এদিন টিম ইন্ডিয়ার এই ড্যাশিং উইকেট কিপার ব্যাটসম্যান ব্যাটিং করতে এসে ইনিংসে নিজের প্রথম ছক্কা মারার সাথে সাথে ঘরের মাঠের বাইরে সর্বাধিক ছয় মারা উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে উঠেছেন। আর সেই সূত্রেই তিনি পেছনে ফেলেছেন অ্যাডাম গিলক্রিস্টকে।

বিরাট কান্ড ঘটালেন পন্থ

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের পারফরমেন্সের উপর বিশেষ নজর রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে পন্থ এর মতো মতো দাপটে উইকেট কিপার ব্যাটসম্যানদের উপর কড়া নজর রয়েছে। আর সেই ভারতীয় তারকাই প্রথম টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে ভরসা জোগালেন। এদিন 3টি চার ও 1টি ছয় সহযোগে 27 রান করেন ভারতীয় ক্রিকেটার।

বলে রাখা প্রয়োজন, শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টেস্ট ভারতীয় ক্রিকেটার ঋষভের 34 তম টেস্ট। মোট 34টি টেস্টের 60 তম ইনিংসে প্রথম ছয় মারার সাথে সাথেই ভারতীয় তারকার ঝুলিতে উঠেছে মোট 57টি ছয়। আর সেই সূত্র ধরেই ঘরের মাঠের বাইরে অন্য দেশে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক ছয় মারার রেকর্ড করেছেন পন্থ। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট 56টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এক কথায়, প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে টপকে ইতিহাস রচনা করেছেন পন্থ।

অবশ্যই পড়ুন: ইতিহাস লিখল বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই হারাল টাইগাররা

উল্লেখ্য, চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পন্থ। আসলে ক্রিকেট কেরিয়ার শুরু হওয়ার পর থেকেই চোট পিছনে ধাওয়া করেছে এই ভারতীয় ক্রিকেটারের। যদিও সেই সব সমস্যা কাটিয়ে বারবার কাম ব্যাক করায় বিশ্বাসী টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। সবচেয়ে বড় কথা, মাঠে ফিরেই পন্থ ব্যাট হাতে ভারতের জন্য বড় ইনিংস খেলে বারবার নিজেকে প্রমাণ করেছেন।

Click here to Read More
Previous Article
অঢেল টাকা, অজস্র জমির নথি উদ্ধার! টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
Next Article
ডিম ছোঁড়ার পর তৃণমূল নেতাকে জেলের মধ্যেই ‘থুতু থেরাপি’, চাঞ্চল্য হাওড়ায়

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment