indiahood
indiahood

২০২৭-র মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে এখনও দুর্ভোগ! ২০২৮-র নিবন্ধনের দিন ঘোষণা

3 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন (Madhyamik Registration) প্রক্রিয়ায় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে অন্যবারের মতো এবারও কিছু স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বেশ কিছু ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশনের সময় নানা কারণে স্কুলে উপস্থিত না থাকায় তাদের রেজিস্ট্রেশন করা যায়নি। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সাধারণত রেজিস্ট্রেশন না হওয়া পরীক্ষার্থীদের জন্য একটা জরিমানার অংক নির্ধারণ করে পোর্টালটি পুনরায় চালু করে, যাতে বাদ পড়া পরীক্ষার্থীরা নাম নিবন্ধন করতে পারে। কিন্তু বর্তমানে অভিযোগ শোনা যাচ্ছে যে, পর্ষদের তরফে পোর্টালটি এখনও খোলা হয়নি। ফলে দুশ্চিন্তায় একাধিক পড়ুয়া।

এখনও মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয়নি বেশ কিছু ছাত্রছাত্রীর

গতবছর জুলাই-অগস্ট মাস নাগাদই ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। তখন ওই ছাত্রছাত্রীরা নবম শ্রেণিতে ছিল। পড়ুয়াদের রেজিস্ট্রেশনের পর সকল তথ্য স্কুলের তরফে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠানো হয়, তারপর সেগুলিকে যাচাই করে দেখে পর্ষদ। রেজিস্ট্রেশনে উল্লেখিত সব তথ্যগুলি ঠিক কিনা, তা দেখার জন্য পর্ষদ আবার সেগুলিকে স্কুলের কাছে পাঠায়। কিছু ভুল থাকলে, তা স্কুলগুলি সংশোধন করে পর্ষদের কাছে আবারও জমা দেয়। এই প্রক্রিয়া সফলভাবে সমাপ্ত হলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্কুলের মাধ্যমে পড়ুয়াদের কাছে পাঠানো হয়।

স্কুল শিক্ষকরা বলছেন, এই পুরো প্রক্রিয়ার চলাকালীন এবারও ভুলবশত বা স্কুলে অনুপস্থিত থাকার কারণে কিছু ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন বাকি থেকে গিয়েছে। সাধারণত কোনও ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন বাকি থেকে গেলে জরিমানা জমা দিয়ে স্কুলগুলি রেজিস্ট্রেশন করে দেয়। কিন্তু এ বারে কিছু শিক্ষক জানিয়েছেন, পর্ষদের পোর্টাল এখনও না খোলায় আগামী বছরে মাধ্যমিক দেবে এমন কিছু পরীক্ষার্থীর নাম রেজিস্ট্রেশন এখনও করা যায়নি। 

আরও পড়ুনঃ ২০২৭-র মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পর্ষদ, কোন বিষয় কবে দেখুন

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানিয়েছেন, যেহেতু এখন পর্ষদের সচিব ও সভাপতি পদে কেউ নেই, তাই তাঁদের অনুপস্থিতির কারণে জরিমানা দিয়ে রেজিস্ট্রেশন করার যে পোর্টালটি এখনও খোলা হয়নি। তবে তিনি দাবি করেন দুশ্চিন্তায় থাকা পরীক্ষার্থীদের কথা ভেবে অবিলম্বে এই পোর্টাল খোলার ব্যবস্থা করতে হবে পর্ষদকে। সৌগত বসু এছাড়াও বলেন, এবছর নবম শ্রেণির পড়ুয়া যারা ২০২৮ সালে মাধ্যমিক দেবে, তাদের রেজিস্ট্রেশনের পোর্টাল সোমবার (১৩ জুলাই) থেকেই খুলে যাচ্ছে। এদিকে যারা আগামী বছর মাধ্যমিক দিতে চলেছে, কিন্তু এখনও রেজিস্ট্রেশন হয়নি, তারা দুর্ভাবনায় পড়েছে।

Click here to Read More
Previous Article
৮১ হাজার স্কুল সংস্কার থেকে ১২ হাজার পদে নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
গোহত্যায় আর রইল না কোনও বাধা, বড় রায় সুপ্রিম কোর্টের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment