indiahood
indiahood

গোহত্যায় আর রইল না কোনও বাধা, বড় রায় সুপ্রিম কোর্টের

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: গোহত্যা (Cow Slaughter) বা পশু জবাইতে আর রইল না কোনও বাধা। হাইকোর্টের রায়কে স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। আসলে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট রায় দিয়েছিল যে, গোহত্যা বাধ্যতামূলক নয়। তামিলনাড়ুতে ঈদ কিংবা অন্য কোনও দিন গরু কিংবা বাছুর জবাই করা যাবে না। কিন্তু সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল জোসেফ বিজয়ের সরকার। অবশেষে সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের পক্ষেই গেল।

গোহত্যা নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়

সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের শেষ অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ, হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, গোহত্যা কোনও বাধ্যতামূলক ধর্মীয় রীতি নয়। ঈদ কিংবা অন্য কোনও অনুষ্ঠানের দিন গরু বাছুর জবাই করা যাবে না। এমনকি একইসঙ্গে ভারতের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের কথা তুলে ধরেছিল উচ্চ আদালত। সেখানকার বিচারপতির দাবি ছিল, গরু বা বাছুর হত্যা বন্ধ করলে রাজ্যের দুগ্ধ উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন হবে।

আরও পড়ুন: ২০২৭-র মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে এখনও দুর্ভোগ! ২০২৮-র নিবন্ধনের দিন ঘোষণা

তবে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজয়ের সরকার। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ গোহত্যা সংক্রান্ত যে আইন রয়েছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর সেই মামলার শুনানি ছিল আজ অর্থাৎ সোমবার। সেখানে আইনজীবী অভিষেক মনু সিংভি স্পষ্ট বলেছেন, পশু জবাই সংক্রান্ত যত আইন রয়েছে তার সবগুলি পশু জবাইয়ের শর্ত মেনে চলে। এই আইন সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। সেই কারণে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এমনকি সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে, মাদ্রাজ হাইকোর্টের ওই রায় সংশোধনের প্রয়োজন।

Click here to Read More
Previous Article
২০২৭-র মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে এখনও দুর্ভোগ! ২০২৮-র নিবন্ধনের দিন ঘোষণা
Next Article
২৮ কিমি মাইলেজ, উন্নত ফিচার্স! বিক্রিতে রেকর্ড গড়ল মারুতির এই গাড়ি

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment