indiahood
indiahood

২৫ দিনের মধ্যে ছাড়তে হবে দোকান, এসপ্ল্যানেড খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিশ

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের রাজ্যে উচ্ছেদের নোটিশ। এবার জোকা-এসপ্ল্যানেড (Esplanade) মেট্রো করিডরের এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিরাট পদক্ষেপ নিয়ে ফেলল মেট্রো রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন নির্মাণের জন্য এবার ময়দান মার্কেটে পড়ল নোটিশ। আসলে এই মার্কেটের নিচেই হবে মেট্রো স্টেশন। এর কারণেই কোপ পড়ল একেবারে ৫২৮ জন ব্যবসায়ীর উপর।

মেট্রো নিয়ে ফের নোটিশ

আগামী ২৬ আগস্টের মধ্যেই ময়দান মার্কেট তথা অধুনা ডাক্তার বিধানচন্দ্র রায় মার্কেটের নিচে ৫২৮ জন ব্যবসায়ীকে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রত্যেকটি দোকানে ইতিমধ্যেই নোটিশ ঝোলানো হয়েছে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকেই দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি। তবে হ্যাঁ, এই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে এই ব্যবসায়ীদের অস্থায়ীভাবে কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। এমনকি সেখানে ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।

এদিকে উল্লেখ করার বিষয়, এই মেট্রো স্টেশন তৈরি করা নিয়ে ব্যবসায়ীদের স্থানান্তরের প্রক্রিয়ার কারণে দীর্ঘদিন ধরেই চলছিল জটিলতা। এমনকি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এ নিয়ে রাজনৈতিক বিরোধিতাও শুরু হয়। কিন্তু রাজ্যে সরকারের পরিবর্তন হতেই সেই জটিলতা কাটতে শুরু করেছে, এবং মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশেষে প্রত্যেক ব্যবসায়ীকে নোটিশ জানানো হয়েছে। তবে হ্যাঁ, ব্যবসায়ীরাও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়ে জায়গা খালি করবে বলে আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: জনগণনায় সেলফ এনুমারেশন করলেই মিলবে নগদ পুরষ্কার, ঘোষণা জেলা প্রশাসনের

এমনকি এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে নির্ধারিত সময়ের মধ্যেই মার্কেট খালি করার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পৌরসভা কর্পোরেশন। জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অংশ হিসেবে এই মেট্রো স্টেশন দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এখন প্রশাসনের মূল লক্ষ্য। ইতিমধ্যেই এই করিডরের মেট্রো প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। আশা করা যাচ্ছে, ব্যবসায়ীরা জায়গা ছাড়লেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাজ শুরু হবে। এমনকি ইতিমধ্যেই টানেল বোরিং মেশিন ভিক্টোরিয়াতে এসে পৌঁছেছে।

Click here to Read More
Previous Article
আজ থেকেই শুরু হল ইসকনের মিড ডে মিল, কী কী থাকছে মেনুতে?
Next Article
“ভালকে ভাল বলব না?” সরকারের প্রশংসা করে সমালোচিত হতেই গর্জে উঠলেন সোনাম ওয়াংচুক

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment