indiahood
indiahood

“ভালকে ভাল বলব না?” সরকারের প্রশংসা করে সমালোচিত হতেই গর্জে উঠলেন সোনাম ওয়াংচুক

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেনজি আন্দোলনকে সমর্থন করে অনশনে বসেছিলেন লাদাখের বিশিষ্ট বিজ্ঞানী সোনাম ওয়াংচুক (Sonam Wangchuk)। এবার সেই সমাজসেবক সরকারের ভুয়সী প্রশংসা করলেন। সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল একটি ভিডিও বার্তায় ভারতীয় রেলের প্রশংসা করেন তিনি। আর তাতেই বিশিষ্ট বিজ্ঞানী সোনামকে নানান কটাক্ষ করতে দেখা গিয়েছে কয়েকজন নেট নাগরিককে।

 সরকারের প্রশংসা করে আক্রান্ত সোনাম!

বৃহস্পতিবার, দিল্লি থেকে শ্রীনগর পৌঁছেছিলেন সোনাম। এদিন শ্রীনগর যাওয়ার জন্য ভারতীয় রেলের বন্দে ভারত ট্রেনটিকে বেছে নিয়েছিলেন বিজ্ঞানী। প্রথমবারের মতো ভারতীয় রেলের নতুন এই ট্রেনে সকলের অভিজ্ঞতা নিজের এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য ছিল, “বন্দে ভারতে সফর করার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল।” সেসব নিয়েই সোনাম ওয়াংচুককে কটাক্ষ করেছিলেন অনেকেই। সরকারের প্রশংসা করায় ব্যাপক সমালোচিত হতে হয়েছিল তাঁকে। এবার সেসব নিয়েই মুখ খুললেন সোনাম।

সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তায়, সরকারকে ছাত্র আন্দোলনের কথা স্মরণ করানোর সাথে সাথে এদিন সোনাম ওয়াংচুক বলেন, “আমি আপনাদের কালকে বলেছিলাম যে কেন আমার ভারতীয় রেলের উপর গর্ব হয়। যে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কাশ্মীর পর্যন্ত রেলপথ তৈরিতে কাজে লেগেছে তা নিয়েও কথা বলেছিলাম। এসব নিয়েও কিছু কিছু মানুষ অখুশি। তাঁদের বক্তব্য আমি কীভাবে সরকারের প্রশংসা করতে পারি! আরে ভারতের কোনও সংস্থা ধরে নিন ISRO যদি মহাকাশে অ্যাস্ট্রোনট নামায় তাহলে কি আমরা তার প্রশংসা করব না? ভারতীয় রেলের ইঞ্জিনিয়াররা কীভাবে রেলপথ পেতেছেন সেসবের প্রশংসা করবো না?”

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: নেপালে চরমে উঠল সাম্প্রদায়িক অশান্তি, ভারত সীমান্তের কাছে নিহত একাধিক

এদিন নিন্দুকদের উদ্দেশ্যে একেবারে সরাসরি সোনামের বক্তব্য ছিল, “আপনারা দয়া করে একটু মনকে উন্মুক্ত রাখুন। পক্ষ হোক বিপক্ষ হোক আমরা সবাই একসাথে ভারতকে তৈরি করব। কোথাও ভুল হলে অবশ্যই সেটা কি ভুল বলবেন। কিন্তু সঠিক কাজ হলে সেটার প্রশংসাও করবেন। ভক্ত হবেন না। ভুলকে ভুল বলুন ঠিককে ঠিক বলুন। জয় হিন্দ।”

Click here to Read More
Previous Article
২৫ দিনের মধ্যে ছাড়তে হবে দোকান, এসপ্ল্যানেড খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিশ
Next Article
বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment