indiahood
indiahood

২৮ কিমি মাইলেজ, উন্নত ফিচার্স! বিক্রিতে রেকর্ড গড়ল মারুতির এই গাড়ি

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মিড-সাইজ SUV সেগমেন্টের ক্রেতাদের আগ্রহ দিনের পর দিন বাড়ছে। আধুনিক ফিচার, নতুন নিরাপত্তা ব্যবস্থা আর ভালো মাইলেজের কারণে এই ধরনের গাড়ির চাহিদা এখন এমনিতেই তুঙ্গে। আর এই পরিস্থিতিতে চলতি বছরের প্রথম ছয় মাসেই মারুতি সুজুকির (Maruti Suzuki) জনপ্রিয় মিড-সাইজ SUV ভিক্টোরিস বিক্রিতে রেকর্ড গড়ে ফেলল।

সংস্থার দেওয়া একটি তথ্য অনুযায়ী, 2026 এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট 73,912টি ভিক্টোরিস বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে 12,319 জনের বেশি নতুন ক্রেতা এই গাড়ি কিনেছেন। তার পাশাপাশি জুলাই মাসে সিএনজি ভেরিয়েন্টে 20 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, যা ক্রেতাদের আরও আকর্ষণ করছে। কিন্তু কী কী ফিচার রয়েছে এই গাড়িতে? বিস্তারিত জানুন।

আকর্ষণীয় ডিজাইন এবং প্রিমিয়াম ফিচার

ভিক্টোরিস গাড়িটিতে রয়েছে নতুন প্রজন্মের ক্রোম গ্রিল, স্টাইলিশ LED হেডল্যাম্প এবং মজবুত বাম্পার। পাশাপাশি নতুন ডিজাইনের অ্যালয় হুইল গাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর ইন্টেরিয়রের দিকে রয়েছে বড় কেবিন এবং প্রিমিয়াম ডুয়াল টোন ড্যাশবোর্ড। এছাড়া 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্যানোরামিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিটের মতো একাধিক সুবিধা রয়েছে গাড়িটিতে।

তবে এই SUV-তে ক্রেতারা তিন ধরনের পাওয়ার-ট্রেন বেছে নিতে পারবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল 1.5 লিটার মাইল্ড-হাইব্রিড পেট্রোল, 1.5 লিটার স্ট্রং-হাইব্রিড এবং 1.5 লিটার CNG। এমনকি মাইলেজের দিক থেকেও গাড়িটি বেশ এগিয়ে রয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, পেট্রোল ভেরিয়েন্টে এই গাড়ি 21.18 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দেয়, সিএনজি ভেরিয়েন্টে চলে প্রতি কেজিতে 27 কিলোমিটার এবং স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্টে সর্বোচ্চ 28.65 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়।

আরও পড়ুন: বার্ধক্য ও বিধবা ভাতায় নতুন করে কীভাবে আবেদন? কী কী লাগবে জানুন

এছাড়া নিরাপত্তার দিক থেকে ভিক্টোরিস যথেষ্ট গুরুত্ব দিয়েছে মারুতি সুজুকি। Bharat NCAP ক্র্যাশ টেস্টে গাড়িটি 5-স্টার রেটিং পেয়েছে। পাশাপাশি স্ট্যান্ডার্ডভাবে এই গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল-হোল্ড অ্যাসিস্ট, ABS-এর সঙ্গে EBD ব্রেকিং সিস্টেম। আর ভারতে মারুতি ভিক্টোরিসের এক্স শোরুম দাম মাত্র 10.50 লক্ষ টাকা থেকেই শুরু, যা সর্বোচ্চ 19.99 লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়।

Click here to Read More
Previous Article
গোহত্যায় আর রইল না কোনও বাধা, বড় রায় সুপ্রিম কোর্টের
Next Article
হবে আরও সুবিধা! জমি নীতিতে বড়সড় বদল আনছে পশ্চিমবঙ্গ সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment