indiahood
indiahood

৭ম বেতন কমিশন ও DA নিয়ে ঘোষণায় খুশি সরকারি কর্মীরা? জানালেন নিজেরাই

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনী প্রচারে এসে ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠন করার পর বেশ কিছু সংকল্প পালনও করেছে। কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (DA Case) দেওয়া এবং সপ্তম বেতন কমিশন এখনও পর্যন্ত কার্যকর করে উঠতে পারেনি শুভেন্দু অধিকারীর সরকার (Government of West Bengal)। যেখানে ৪৫ দিনের মধ্যেই ডিএ এবং বেতন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেখানে কেন এখনও বিলম্ব? এ নিয়ে এবার মুখ খুলল রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন।

প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না সরকার

প্রসঙ্গত, বিজেপি সরকারের প্রথম বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ একধাক্কায় ২০% বাড়ানো হয়। আগে যেখানে মাত্র ১৮% ডিএ পেতেন সরকারি কর্মচারীরা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৮%। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সপ্তম বেতন কমিশনের অনুমোদনও দিলেও তা এখনও পর্যন্ত গঠন করা হয়নি। জানা গিয়েছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই তা কার্যকর করা হতে পারে। যদিও বকেয়া ডিএ পর্যায়ক্রমে মেটানোর আশ্বাস দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে।

আসলে দীর্ঘদিন ধরেই বকেয়া এবং সপ্তম বেতন কমিশনের দাবিতে সরকারি কর্মচারী সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই সূত্র ধরেই এবার ২০ শতাংশ ডিএ বাড়ানো হয়। এমনকি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স প্রস্তুত হয়েছে। অনুমোদন মিললেই কমিশন গঠন করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনও বকেয়া ডিএ কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলল সরকারি কর্মচারীর সংগঠন।

আরও পড়ুন: গতি বাড়বে ট্রেনের, বাঁচবে সময়! ৩০০টি স্টপেজ তুলে নেওয়ার সিদ্ধান্ত রেলের

এদিন কনফেডারেশন অফ স্টেট গভরমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ফেসবুক পোস্টে দাবি করেন, সরকারি কর্মচারীদের এই আশ্বাস মোটেও সুখবর নয়। কারণ, এখনও পর্যন্ত সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া প্রদান করা হচ্ছে না। রাজ্য সরকার কেন ৪৫ দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন গঠনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল? এমনকি ডিএ ২০% বাড়ালেও তা অক্টোবর তাকে কার্যকর করবে সরকার। বর্তমানে মিলছে মাত্র ১৮% মহার্ঘ ভাতা। কিন্তু ৩৮% ডিএ হলেও কেন্দ্রের সঙ্গে এখনও ২২% এর ফারাক থাকবে। এখন দেখার, এ বিষয়ে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়।

Click here to Read More
Previous Article
দলীয় কোন্দল রুখতে শুভেন্দুর সোজাসাপ্টা কড়া বার্তা
Next Article
“চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারি” অভিষেককে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment