indiahood
indiahood

“চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারি” অভিষেককে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মঙ্গলবার, বিজেপিকে তীব্র কটাক্ষ করেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। একই সাথে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীদের আটকানোর অভিযোগ তোলেন অভিষেক। এবার তা নিয়েই ডায়মন্ড হারবারের সাংসদকে কার্যত তুলোধোনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বললেন, “আমরা চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারি!”

অভিষেককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ দিলীপের

অন্যান্য দিনের মতো বুধবারও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তাঁর দেহরক্ষী সহ অনু্গামীরাও। সেখানেই মন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে করা বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। গতকাল অভিষেক বলেছিলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়া থেকে আটকেছে বিজেপি! সে কথা শুনেই একেবারে চটে গেলেন দিলীপ ঘোষ।

অভিষেককে নিশানায় এনে দিলীপ ঘোষ বললেন, “দিন পাল্টে গেছে। তাই আপনারা এখনও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছেন। চাইলে জামা কাপড় খুলে রাস্তায় মারতে পারতাম। এখনও পারি।” এদিন অভিষেককে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ এও বলেন, আগের দিলীপ আর এই দিলীপের মধ্যে অনেক তফাৎ আছে! বিজেপি কাউকে মারধর করেছে কিংবা আটকে রেখেছে এমনটা তিনি শোনেননি। নিজেদের দুর্বলতা ঢাকতে এই ধরনের খবর রটাচ্ছে তৃণমূল!

অবশ্যই পড়ুন: এই কারণেই পরপর আয়ারল্যান্ড, ইংল্যান্ডের কাছে হারল ভারত! জানালেন সহ অধিনায়ক

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরও বিভিন্ন সময়ে নিজের চেনা ভঙ্গিতে বিরোধীদের নিশানা করতে দেখা গিয়েছে মন্ত্রী দিলীপ ঘোষকে। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির কর্মী সমর্থকদের নাচ গান করা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ। বলেছিলেন, “আমরা তো ওনার বাড়ির সামনে নেচেছি, বিছানায় গিয়ে তো না চিনি। এবার প্রয়োজন হলে সেটাও করব।”

Click here to Read More
Previous Article
৭ম বেতন কমিশন ও DA নিয়ে ঘোষণায় খুশি সরকারি কর্মীরা? জানালেন নিজেরাই
Next Article
টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে এবার ইংল্যান্ডে এই দলের হয়ে খেলতে যাচ্ছেন কুলদীপ

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment