indiahood
indiahood

8000mAh ব্যাটারির সাথে উন্নত ক্যামেরা ও ফিচার্স, লঞ্চ হচ্ছে Oppo K15

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে নতুন সংযোজন করতে চলেছে Oppo। সংস্থাটি এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী 24 জুলাই চিনে নতুন Oppo K15 ফোন লঞ্চ করা হবে। এমনকি লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়াল স্টোরে ফোনটির রং, ডিজাইন, স্টোরেজ, ভেরিয়েন্ট এবং একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। বড় ব্যাটারি থেকে শুরু করলে শক্তিশালী প্রসেসর এবং উন্নত কুলিং সিস্টেমের কারণে এই ফোনটি হতে পারে একেবারে দারুণ বিকল্প।

24 জুলাই লঞ্চ হচ্ছে Oppo K15

Oppo-র ঘোষণা অনুযায়ী, 24 জুলাই সকাল দশটায় Oppo K15 ফোনটির উপর থেকে পর্দা সরবে। এমনকি ইতিমধ্যেই চিনে এই স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। প্রথম পর্যায়ে ফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে বলে বেশ কিছু রিপোর্ট দাবি করছে। আর রং-র দিক থেকে ফোনটি দুটি বিকল্পে পাওয়া যাবে। সেগুলি হল Gale Grey এবং Rapid White।

তবে এই ফোনটিতে রয়েছে 6.59 ইঞ্চির একটি ফ্ল্যাট ডিসপ্লে। এমনকি ফোনটি IP69 রেটিংপ্রাপ্ত। যার কারণে জল বা ধুলো থেকে রেহাই পাওয়া যাবে। পারফরমেন্সের জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7360 Super চিপসেট। সঙ্গে রয়েছে কোম্পানির Tidal Engine প্রযুক্তি, যা গেমিং বা মাল্টি টাস্কিং-র জন্য আরও ভালো অভিজ্ঞতা দেবে। তবে ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর অ্যাকটিভ কুলিং ফ্যান। এছাড়াও এতে 4950 বর্গমিটার ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যবহার করলেও কোনও সমস্যা হবে না।

ব্যাটারি এবং ক্যামেরা

ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে এই মডেলটিতে বেশ চমক দিয়েছে Oppo। নতুন Oppo K15 ফোনটিতে রয়েছে 8000mAh ক্ষমতাসম্পন্ন একটি বিশাল ব্যাটারি, যা একবার চার্জ দিলেই অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে। পাশাপাশি চার্জিং-র জন্য রয়েছে 80W Super Fast চার্জার। এছাড়া বাইপাস চার্জিং প্রযুক্তিও রয়েছে। ফলে গেম খেলার সময় সরাসরি চার্জার থেকে পাওয়ার নিয়ে ব্যাটারির উপর চাপ কমানো যাবে।

আরও পড়ুন: বদলে যাবে বাংলার মানচিত্র! এবার পৃথক জেলা হতে চলেছে শিলিগুড়ি

এদিকে ফটোগ্রাফি প্রেমীদের জন্য Oppo K15 ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এর ভিতরে রয়েছে 50MP মেইন ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা। এমনকি আরও বেশ কিছু ফিচার থাকছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল Dual-frequency GPS, Triple-frequency BeiDou Navigation, উন্নত থার্মাল ম্যানেজমেন্ট। তবে ভারতে এই ফোন কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Click here to Read More
Previous Article
এবার বিজেপি নেতার ওপর চলল ডিম থেরাপি, ধুন্ধুমার নিউটাউন! | Egg Therapy On BJP Leader In Newtown
Next Article
গলবে না মাছিও, সীমান্তে স্মার্ট কাঁটাতার, ১০টি নতুন আউটপোস্ট বসানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment