indiahood
indiahood

গলবে না মাছিও, সীমান্তে স্মার্ট কাঁটাতার, ১০টি নতুন আউটপোস্ট বসানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সীমান্ত (India-Bangladesh Border) দিয়ে যাতে মাছিও গলতে না পারে সেদিকে কড়া নজর রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিশেষ করে চিকেনস নেক (Siliguri Corridor) বা শিলিগুড়ি করিডোরে আঁটসাঁট নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সেই মর্মেই, শনিবার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির জুম্মাগছের BSF আউটপোস্ট পরিদর্শন করতে যান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাথেই ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর সেখানেই পরিদর্শন প্রক্রিয়া শেষ করে বড় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারত-বাংলাদেশ সীমান্তে বসবে স্মার্ট কাঁটাতার

প্রেস ইনফরমেশন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ব্লু প্রিন্ট তৈরির কাজ। সীমান্ত দিয়ে যাতে কোনওভাবেই অনুপ্রবেশ না ঘটে সেটা নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে স্মার্ট কাঁটাতারের বেড়া বসানোর ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে দাঁড় করিয়ে সীমান্তে অন্তত নতুন দশটি বর্ডার আউটপোস্ট তৈরির ঘোষণা করেন অমিত শাহ। শোনা যাচ্ছে, এর মধ্যে দুটি আউট পোস্ট হবে উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারে।

এখানেই শেষ নয়, এদিন 77.06 কোটি টাকার অন্যান্য উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও, পরবর্তীতে উত্তর কন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এও জানান, বিভিন্ন নদী এলাকায় থার্মাল ইমেজিং সিস্টেম ও স্মার্ট ভার্চুয়াল ফেন্সিং বসানো হবে। এর ফলে জলপথ দিয়ে অন্য দেশ থেকে পাখিও গলতে পারবে না। এর পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে অনুপ্রবেশ না হয় সেজন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অবশ্যই পড়ুন: শ্রাবণ মাসে কোন গাছ লাগানো শুভ? জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, সীমান্তবর্তী জুম্মাগছ গ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে শিলিগুড়ির উত্তর কন্যার উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন অমিত শাহ। সেখানে অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে ভুয়ো পরিচয় পত্র, প্রশাসনিক সংস্কার এমনকি সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি প্রবীণ কুমার থেকে শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর, SSB ও উত্তরের ছয় জেলার প্রশাসনিক কর্তারা। আজ, BSF আধিকারিক এবং জওয়ানদের সাথে ছবি তুলতেও দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে।

Click here to Read More
Previous Article
8000mAh ব্যাটারির সাথে উন্নত ক্যামেরা ও ফিচার্স, লঞ্চ হচ্ছে Oppo K15
Next Article
এই ৩ সংস্থা প্রতি শেয়ারে ৭০ টাকারও বেশি দিচ্ছে, রইল তালিকা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment