indiahood
indiahood

আবার হবে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল? দাবিতে সই করছেন হাজার হাজার মানুষ

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup Final) মুকুট মাথায় তুলেছে স্পেন। নিউ জার্সিতে আর্জেন্টিনাকে (Argentina) 1-0 ব্যবধানে হারিয়ে উৎসব করেছেন লামিন ইয়ামালরা। তবে বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসিরা হেরে যেতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেরই অভিযোগ, যথাযথ পদ্ধতি মেনে ফাইনাল আয়োজন করেনি ফিফা। কিছু রিপোর্টে আবার দাবি করা হচ্ছে, আর্জেন্টিনাকে নাকি ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছে। এমতাবস্থায়, নতুন করে আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি তুলেছেন বহু ফুটবল ভক্ত। শুধু দাবি নয় বরং আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে আবারও ফাইনাল ম্যাচটি আয়োজন হোক এমন দাবিতে স্বাক্ষর করেছেন হাজার হাজার মানুষ।

ফের আয়োজন হবে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল?

ফুটবল বিশ্বকাপের ফাইনাল সঠিক নিয়ম মেনে হয়নি এবং এই ম্যাচে একাধিক বেনিয়ম হয়েছে এমন অভিযোগে ডিজিটাল প্ল্যাটফর্ম চেঞ্জডটওআরজিতে পিটিশন চালু করেছেন গিসেলা সানচেজ নামক এক ফুটবল ভক্ত। এ নিয়ে আর্জেন্টিনায় জোর কদমে চলছে ক্যাম্পেইন। সেখানে অভিযোগ করা হয়েছে ফাইনালের মঞ্চে একাধিক অনিয়ম হয়েছে! এমনকি সঠিকভাবে রেফারিং করেননি রেফারি!

শুধু তাই নয়, অভিযোগ রয়েছে আর্জেন্টিনাকে হারাতে স্পেনকে অবৈধভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে! এসব নিয়েই এবার আর্জেন্টিনায় পুনরায় বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি উঠছে। একই সাথে ফিফার কাছে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিসের পারফরমেন্স এবং VAR এর সমস্ত সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করে দেখার জন্য আবেদন জানানো হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচ পুনরায় আয়োজনের দাবিতে ইতিমধ্যেই সই করে দিয়েছেন 61 হাজার 500 জনেরও বেশি মানুষ। যদিও ওই ক্যাম্পেইনে ফাইনাল ম্যাচে যে অনিয়ম হয়েছে বা অবৈধভাবে স্পেনকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে যথাযথ তথ্য প্রমাণ বা যুক্তি উপস্থাপন করা হয়নি।

অবশ্যই পড়ুন: ফুটবল বিশ্বকাপে ভক্তদের স্বপ্ন ভেঙে চূড়ান্ত ব্যর্থ এই ৬ প্লেয়ার, তালিকায় সবার প্রিয় রোনাল্ডোও

এক্ষেত্রে ফাইনাল পুনরায় তখনই আয়োজন করা সম্ভব যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোটা বিষয়টি গ্রহণ করেন এবং নিজেদের ভুল স্বীকার করে নেন। একই সাথে ক্রীড়া সংক্রান্ত বিধিমালয় কোনও ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়। জানিয়ে রাখা প্রয়োজন, এর আগে বিশ্বকাপের সেমিফাইনালের একটি ম্যাচে অনিয়মের অভিযোগ তুলে বিশেষ ক্যাম্পেইন চালিয়েছিল ফ্রান্সের ফুটবল ভক্তরা। তাতেও সই করেছিলেন 82 হাজারের বেশি মানুষ। কিন্তু সে সবে লাভ হয়নি।

Click here to Read More
Previous Article
‘চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই’
Next Article
বদলে গেল ডেথ-বার্থ সার্টিফিকেটের নিয়ম, বড় সিদ্ধান্ত নবান্নের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment