indiahood
indiahood

বদলে গেল ডেথ-বার্থ সার্টিফিকেটের নিয়ম, বড় সিদ্ধান্ত নবান্নের

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের পুরপ্রধান ও পঞ্চায়েতের প্রধানদের (Panchayat Pradhan) বড় ক্ষমতা কেড়ে নিল নবান্ন (Nabanna)! রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন, এবার থেকে বিভিন্ন পৌরসভার প্রধান এবং পঞ্চায়েতের প্রধানরা আর বার্থ ও ডেথ সার্টিফিকেট দিতে পারবেন না। কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নয় বরং এবার থেকে এই দায়িত্ব সামলাবেন সরকারি আধিকারিকরা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিভিন্ন আধিকারিকের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি দেবে।

জন্ম এবং মৃত্যু শংসাপত্র নিয়ে কঠোর রাজ্য সরকার

বৃহস্পতিবার, নবান্নের তরফে জানানো হয়েছে জন্ম এবং মৃত্যু শংসাপত্র নিয়ে এর আগে নানান গরমিলের খবর মিলেছে। পুর্বতন সরকারের আমলে বিভিন্ন সময়ে পঞ্চায়েত প্রধান এবং পুরপ্রধানরা শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে নানান অনিয়ম করেছেন! এ প্রসঙ্গে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন বহু ভুয়ো শংসাপত্র ধরা পড়েছে। এই ধরনের জাল শংসাপত্র বানিয়ে অনেকেই অনেক সুবিধা নিয়েছেন। এবার থেকে আর এসব হবে না।

এদিন মুখ্য সচিব একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যে সমস্ত সরকারি আধিকারিককে রাজ্যের সাধারণ নাগরিকদের জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁরা যদি এই কাজে কোনওরকম ভুল বা বেআইনি পদক্ষেপ নেন সেক্ষেত্রে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। একই সাথে সরকারের তরফে আজ পর্যন্ত ইস্যু করা প্রতিটি শংসাপত্র খতিয়ে দেখতে বাড়ি বাড়ি গিয়ে হবে সমীক্ষা।

অবশ্যই পড়ুন: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি প্রত্যাহার সোনাম ওয়াংচুকের, পড়ুয়াদের শর্ত মানবে না কেন্দ্র?

সরকারের তরফে এও জানানো হয়েছে, যেসব ব্যক্তিরা ভুয়ো শংসাপত্র বানিয়ে রেখেছেন সরকারের হাতে যদি তাঁরা ধরা পড়েন সে ক্ষেত্রে কঠোর শাস্তি পেতে হতে পারে, একই সাথে ইতিমধ্যেই শহর কলকাতায় ভুয়ো শংসাপত্র তৈরিতে গত সরকারের আমলে জড়িত থাকা ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। নবান্নের তরফে এও জানানো হয়েছে, শংসাপত্রগুলি যাচাইয়ের কাজ কোনও চুক্তিভিত্তিক কর্মী নন বরং সরকারি আধিকারিকরাই করবেন।

Click here to Read More
Previous Article
আবার হবে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল? দাবিতে সই করছেন হাজার হাজার মানুষ
Next Article
পরিবেশবান্ধব অভিনব উদ্যোগ নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment