indiahood
indiahood

আগস্টেই সৌভাগ্যের দ্বার খুলবে ৫ রাশির, জানুন কী বলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

3 days ago

অনন্যা সরকার, কলকাতা: বুলগেরিয়ার জ্যোতিষী ও ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা (Baba Vanga) শৈশবে দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। আর তারপরেই তার মধ্যে “দিব্যদৃষ্টি” বা ভবিষ্যৎ দেখার ক্ষমতা আসে বলে লোকমুখে বিশ্বাস ছড়ায়। সেই বাবা ভাঙ্গা বার্লিন প্রাচীরের পতন, ৯/১১ হামলা বা সুনামি, এমনকি মহামারির মতো নানা ঘটনার পূর্বাভাস দিয়ে যান জলে বিশ্বাস করেন তাঁর ভক্তরা। তাই সারা পৃথিবীতে বহু মানুষ রয়েছেন, যারা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবানীগুলিকে বিশ্বাস করেন। এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই বুলগেরীয় ভবিষ্যদ্বক্তার নানান পূর্বাভাস। তাই আগস্ট মাস আসতে না আসতেই বাবা ভাঙ্গার নামে প্রচারিত একটি নতুন গণনা আবার সামনে এসেছে। প্রচলিত বিশ্বাস ও বাবা ভাঙ্গার গণনা অনুযায়ী, অগাস্টের এই প্রথম সপ্তাহ (৩ থেকে ৯ অগস্ট) থেকেই ৫ রাশির জাতক-জাতিকাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে। দূর হবে সমস্ত আর্থিক কষ্ট, বহুদিনের আটকে থাকা টাকা আসতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক আগস্ট মাসে কোন ৫ রাশির জন্য হতে চলেছে সোনায় সোহাগা। 

১. মেষ রাশি (Aries)

মেষ রাশির জাতক-জাতিকদের জীবনে একাধিক সুযোগ আসতে চলেছে। হতে পারে প্রমোশনও। এই সময়ে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। কর্মস্থলেও সমস্ত পুরোনো জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। উর্দ্ধতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন, ফলে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা। 

আরও পড়ুন:  বৃদ্ধি যোগে অর্থের বৃষ্টি, ভাগ্য ফিরবে ৪ রাশির! আজকের রাশিফল, ৬ আগস্ট

২. কর্কট রাশি (Cancer)

আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা দূর করবে সব আর্থিক কষ্ট। ব্যবসায় নতুন ক্লায়েন্ট ও বড় সুযোগ আসতে পারে। আগস্টেই ফেরত পেতে পারেন অনেকদিন ধরে আটকে থাকা টাকা। পবিত্র শ্রাবণ মাসে পরিবারের সাথে তীর্থস্থান ও মন্দির দর্শনে সুসময় কাটবে। 

৩. কন্যা রাশি (Virgo)

মাথার ওপর থেকে দুশ্চিন্তার বোঝা নেমে দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে। অনেকদিন  ধরেই যাঁরা বাড়ি-গাড়ি করার স্বপ্ন দেখছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। মানসিক শান্তিতে কাটবে আপনার এই সময়টা। অফিসে কাজের প্রশংসা পাবেন, আর স্বামী/ স্ত্রীয়ের সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে এই মাসে। 

আরও পড়ুন: আগস্ট থেকে ডিসেম্বরে সুখ-সমৃদ্ধির দ্বার খুলবে এই ৫ রাশির, ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

৪. ধনু রাশি (Sagittarius)

ধনু রাশির জাতক-জাতিকার ভাগ্য খুলে যেতে চলেছে। নতুন আয়ের উৎসের সন্ধান পাবেন। এছাড়া, অনেক আগে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে রাখলে, সেখান থেকে দুর্দান্ত রিটার্ন পাওয়ার সম্ভবনা প্রবল হবে। পুরনো আইনি মামলার জুটঝামেলা থেকে নিষ্কৃতি পেতে চলেছেন। 

৫. মীন রাশি (Pisces)

দীর্ঘদিন আটকে থাকা বড় কাজে বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অনেকদিন ধরে যারা কর্মের সন্ধান করছেন, তাদের কাছে আসতে পারে চাকরির বড় সুযোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময়টা খুবই ইতিবাচক, লাভের পরিমাণ বাড়বে। সঞ্চয় করতে পারবেন। 

Click here to Read More
Previous Article
বিদেশের আদলে ঝকঝকে রাস্তা!
Next Article
১৮ টাকা অবধি বাড়তে পারে ঘরোয়া LPG-র দাম? বড় প্ল্যান করছে সরকার

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment