indiahood
indiahood

আর্জেন্টাইন রেফারিদের চালাকিতেই মেসির রেকর্ডে ভাগ বসানো হল না এমবাপের?

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মরক্কোকে হারিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স (France)। দিদিয়র দঁশের দলের লক্ষ্য এখন বিশ্বকাপ জয়। তবে তার আগে ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ন এমবাপের (Kylian Mbappe) কাছে সুযোগ ছিল ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির রেকর্ডে ভাগ বসানোর। তবে শেষ পর্যন্ত সেই কাজ করতে পারলেন না ফরাসি তারকা। পেনাল্টি করতে গিয়েও সেই সুযোগ মিস করলেন এমবাপে। তাতে আঙুল উঠছে আর্জেন্টাইন রেফারির দিকে।

রেফারির কারণেই পেনাল্টি মিস করলেন এমবাপে?

এদিন মরক্কোর বিরুদ্ধে ম্যাচের একেবারে শুরুতেই পেনাল্টি পেয়ে গিয়েছিল ফ্রান্স। নিয়ম মেনে সেই পেনাল্টি শটও করেছিলেন এমবাপে। তবে সেই শট গোলে রূপান্তরিত করতে পারেননি এই তারকা ফুটবলার। আর তার নেপথ্যে উঠে আসছে VAR এর দীর্ঘক্ষণের পরীক্ষা। তাছাড়াও আর্জেন্টাইন রেফারির গোটা টিম তো রয়েছেই। আসলে এদিন ফ্রান্সের ম্যাচে 5 জনের 5 জন রেফারিই ছিলেন আর্জেন্টাইন। তাতে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।

বলাই বাহুল্য, এদিন পেনাল্টি পাওয়ার পর VAR এর দীর্ঘ চেকের কারণে 3 মিনিট 12 সেকেন্ড অপেক্ষা করতে হয়েছিল এমবাপেকে। এদিন বক্সের ভিতরে এমবাপে নৌয়াসির মাজরাউয়ির সংস্পর্শে গেলে ফ্রান্সের তারকাকে ফাউলের সুবিধা দেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলো। তবে পেনাল্টি করার নির্দেশ দিলেও হঠাৎ দেখা গেল ওই পেনাল্টি আদৌ যোগ্য কিনা সেটা চেক করতে শুরু করল VAR।

এদিন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হের্নান মাসত্রাঞ্জেলো আনফিল্ড আর্জেন্টাইন রেফারির সাথে পেনাল্টির বৈধতা নিয়ে অন্তত 3 মিনিট 12 সেকেন্ড দীর্ঘ আলোচনা করলেন। ততক্ষণ বল নিয়ে দাঁড়িয়ে থাকতে হলো এমবাপেকে। শট করার জন্য তৈরি থাকলেও মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হচ্ছিল তাঁকে। শেষ পর্যন্ত 3 মিনিট 12 সেকেন্ড পর এমবাপেকে পেনাল্টি শট করার অনুমতি দেওয়া হলেও তাঁর শট ধরে ফেলেছিলেন মরক্কোর গোলরক্ষক। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক।

অবশ্যই পড়ুন: দিমিত্রিকেই ছেড়ে দিল মোহনবাগান, বিকল্প কে?

বিশেষজ্ঞরা বলছেন, আর্জেন্টাইন রেফারিদের 3 মিনিট 12 সেকেন্ড ধরে পরীক্ষা করার কারণেই প্রথমত ধৈর্য হারিয়ে ফেলেছিলেন এমবাপে। এরপর যখন শট করার সুযোগ পেলেন ততক্ষণে মনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই খেলোয়াড়ের। সেই কারণেই শট করলেও তা গোলে রূপান্তরিত করতে পারেননি ফ্রান্সের তারকা। তাতে শেষ পর্যন্ত রেফারিদের উপর চটে যান এমবাপে। আর এখানেই প্রশ্ন উঠছে, মেসির রেকর্ডে যাতে ভাগ বসাতে না পারেন সেজন্যেই কি এমবাপের পথে বাধা হলেন রেফারিরা?

Click here to Read More
Previous Article
টানা বর্ষণে পারদ নামল কলকাতার, আর কতদিন চলবে ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর
Next Article
‘রক্ষাকবচ প্রত্যাহার করব’, হাইকোর্টে ‘ঘাড়ধাক্কা’ খেয়ে ডিম থেকে বাঁচানোর আর্জি অভিষেকের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment