indiahood
indiahood

টানা বর্ষণে পারদ নামল কলকাতার, আর কতদিন চলবে ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষাকাল তো চলছে কিন্তু বৃষ্টি কই? দু’দিন আগে অবধি বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীর মুখে এই একটাই কথা ছিল। তবে আবহাওয়ার বিরাট ভোলবদল হয়েছে। এখন শুধু বৃষ্টিই আর বৃষ্টি। থামার নাম নেই। রাতভর বৃষ্টির তান্ডবে বিপর্যস্ত কলকাতা, হাওড়া, মেদিনীপুর সহ একাধিক জেলা। জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। নিত্য অফিস যাত্রীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। শুক্রবার ভোর থেকেই আকাশ কালো করে অঝোরে বৃষ্টি পড়ছে। প্রশ্ন উঠছে, কখন থামবে? কতদিন এরকম দুর্যোগ চলবে বাংলায়? এই নিয়ে বিরাট পূর্বাভাস (Weather Update) জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

দফায় দফায় বৃষ্টির কারণে এক কথায় সাধারণ জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। একে তো বাংলার ওপর মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, তারওপর দোসর হয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সিস্টেম। যার সৌজন্যে এরকম অঝোরে বৃষ্টিপাত চলছে বাংলাজুড়ে। লেটেস্ট আপডেট অনুযায়ী, বর্ষাকা অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া, বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আজ শুক্রবারও সারাদিন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় আজ সারাদিন ভারী বর্ষণের ভ্রূকুটি রয়েছে। আগামী মঙ্গলবার অবধি ভারী বৃষ্টি হতে পারে। উল্লেখিত জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এছাড়াও হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সোমবার অবধি বলে খবর। এদিকে একটানা বৃষ্টির কারণে কলকাতা শহরের পারদও নিম্নমুখী। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে

নিম্নচাপ, সক্রিয় বর্ষার কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। শুধু বৃষ্টিই নয়, পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও রয়েছে। ফুলে ফেঁপে উঠেছে। হাওয়া অফিসের মতে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এছাড়া ভারী বৃষ্টিপাত চলবেl উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং কোচবিহার জেলায়।

Click here to Read More
Previous Article
বারুইপুর কাণ্ডে গ্রেফতার আরও ৫, মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫
Next Article
আর্জেন্টাইন রেফারিদের চালাকিতেই মেসির রেকর্ডে ভাগ বসানো হল না এমবাপের?

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment