indiahood
indiahood

আর্জেন্টিনা না অন্য কোনও দেশ? ফুটবল বিশ্বকাপ জিতবে এই দল! হল বড় ভবিষ্যদ্বাণী

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup Winner) মুকুট উঠবে কার মাথায়? কোন দল 2026 এ সেরার তকমা পাবে? বর্তমানে এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মনে। মেসি ভক্তদের একটা বড় অংশ আশা করছেন, এবারের বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। একটানা দ্বিতীয়বারের মতো সাফল্যের ধারা অব্যাহত রাখবে লাতিন আমেরিকার এই দেশ! তবে সেই আশায় একপ্রকার জল ছিটিয়ে দিয়েছেন ভারতের বিখ্যাত অ্যাস্ট্রলজার গ্রিনস্টোন লোবো। এই জ্যোতিষবিদ নিজের ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন এবছরের সম্ভাব্য বিশ্বকাপজয়ী দলের নাম।

এবছর বিশ্বকাপ জিতছে না আর্জেন্টিনা?

অন্যান্য নানান বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি বিশেষত ক্রীড়া ক্ষেত্র নিয়েই ভবিষ্যৎ কথা বলে থাকেন ভারতের জনপ্রিয় অ্যাস্ট্রলজার গ্রিনস্টোন লোবো। অনেকেই হয়তো জানেন না, এর আগে 2018 সালে নিজের ইউটিউব চ্যানেলে লোবো খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন সে বছর ফিফা ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। শেষ পর্যন্ত দেখা গিয়েছে লোবোর কথা মতোই 2018 ফুটবল বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছিল ফ্রান্স।

এখানেই শেষ নয়, 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ আসতেই এই লোবোই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেছিলেন 22 এর ফুটবল বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে সেটাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। 4 বছর আগে ফুটবল বিশ্বকাপে দাপট দেখিয়ে কাপ নিয়ে চলে গিয়েছিলেন লিওনেল মেসিরা। সেই লোবোই কিন্তু এবার এগিয়ে রাখছে অন্য একটি দলকে।

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। 1966 সালের সেই বিশ্বকাপের পর আজ পর্যন্ত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া হয়নি ইংলিশদের। ফলে প্রত্যেকবারই মাঠে নেমে চোকার্স তকমা নিয়ে ফিরতে হয়েছে দলটিকে। তবে এবার সুযোগ রয়েছে তাঁদের। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড যেভাবে ধাপে ধাপে সাফল্যের দিকে পা বাড়াচ্ছে তা দেখে বোঝাই যায়, চ্যাম্পিয়ন হওয়াটা 2026 এ তাঁদের জন্য খুব একটা বড় ব্যাপার নয়।

অবশ্যই পড়ুন: “দমনের নীতি কার্যকর করা খুব প্রয়োজন..” গুণ্ডাদমন আইন নিয়ে ভিন্ন সুর বাবুলের

ভারতীয় অ্যাস্ট্রলজার লোবো সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একেবারে জোর গলায় জানিয়েছেন, 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড। এবছর স্বপ্নভঙ্গ হবে আর্জেন্টিনার। লোবোর কথায়, আসন্ন সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে পরবর্তীতে ফাইনাল জিতবে ইংলিশ দল। ভিডিওর শেষে লোবো এও বলেছেন, “ইংল্যান্ড যদি এবার শেষ পর্যন্ত না যেতে তাহলে আমাকে আনফলো করে দেবেন।” এখন দেখার বিগত দুই বিশ্বকাপের মতো চলতি বিশ্বকাপে লোবো নিজেকে সঠিক প্রমাণ করতে পারেন কিনা।

Click here to Read More
Previous Article
ভারতে ফের করোনা সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে মৃত ২! ওড়িশায় অ্যালার্ট
Next Article
রথযাত্রা উপলক্ষে হাওড়া থেকে নবদ্বীপের একজোড়া স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment