indiahood
indiahood

রথযাত্রা উপলক্ষে হাওড়া থেকে নবদ্বীপের একজোড়া স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

3 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: আসন্ন বৃহস্পতিবার পালিত হবে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব (Rath Yatra 2026)। দেশের বিভিন্ন প্রান্তে তাই সাজোসাজো রব। এই সময় পুরীর জগন্নাথ ধামে ভিড় জমান অগণিত ভক্ত। পাশাপাশি, পশ্চিমবঙ্গেও হুগলির মাহেশ থেকে নদীয়ার নবদ্বীপ (Nabadwip Dham), মায়াপুরের মতো জায়গায় বিরাট করে পালিত হয় রথের উৎসব, বসে মেলা। জনসমাগম হয় বিপুল। তাই এবছর রথযাত্রা ও উল্টোরথের মেলা উপলক্ষে যাত্রীদের অত্যধিক ভিড় সামাল দেওয়ার জন্য পূর্ব রেল (Eastern Railway) নিয়েছে বিশেষ সিদ্ধান্ত। রথ ও উল্টো রথের দিন হাওড়া থেকে নবদ্বীপের উদ্দেশ্যে বিশেষ ইএমইউ ট্রেন (Special EMU Train) ছাড়বে জানিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। 

হাওড়া নবদ্বীপ রথ স্পেশাল ট্রেন চলবে দু’দিন

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার (রথযাত্রা) এবং ২৪ জুলাই, শুক্রবার (উল্টোরথ)  হাওড়া ও নবদ্বীপ ধামের মধ্যে এক জোড়া ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানো হবে।

এই নতুন ০৩০৯৫ হাওড়া – নবদ্বীপ ধাম ইএমইউ স্পেশাল ট্রেনটি সকাল ৯:৩২ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং দুপুর ১২:০০ মিনিটে নবদ্বীপ ধামে পৌঁছাবে। এই রথযাত্রা স্পেশাল ট্রেনটি সকাল ১০:৩২ মিনিটে ব্যান্ডেল স্টেশনে পৌঁছাবে বলে জানানো হয়েছে। ওই স্টেশনে ট্রেনটি ৩ মিনিট থামবে।

অন্যদিকে, ০৩০৯৬ নবদ্বীপ ধাম – হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেনটি দুপুর ২:৩০ নাগাদ নবদ্বীপ ধাম থেকে ছাড়বে এবং বিকেল ৫:০০ টায় পৌঁছাবে হাওড়া স্টেশনে। এই স্পেশাল ট্রেনটি বিকেল ৩:৫৫ মিনিটে ব্যান্ডেল স্টেশনে আসবে এবং সেখানে ২ মিনিট হল্ট করবে। এই স্পেশাল ট্রেনগুলি দুই দিকেই যাত্রাপথের সমস্ত স্টেশনগুলিতে থামবে। এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তে রথের মেলায় আসা দর্শনার্থীদের পাশাপাশি সাধারণ নিত্য যাত্রীদেরও উপকার হবে। 

Click here to Read More
Previous Article
আর্জেন্টিনা না অন্য কোনও দেশ? ফুটবল বিশ্বকাপ জিতবে এই দল! হল বড় ভবিষ্যদ্বাণী
Next Article
জলযন্ত্রণা কমবে ব্যারাকপুরের, নতুন খালের জন্য নবান্নে প্রস্তাব কৌস্তভ বাগচির

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment