indiahood
indiahood

আইয়ারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে এই ৫ প্লেয়ার

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গাড্ডায় পড়েছে টিম ইন্ডিয়া (Team India Next Captain)। আয়ারল্যান্ড সিরিজে লজ্জার হার দিয়ে শুরু করে ইংল্যান্ডের বিরুদ্ধেও নাজেহাল অবস্থা ভারতীয় দলের। অধিনায়ক হিসেবে ব্যর্থ হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য কিছুই করতে পারছেন না এই খেলোয়াড়। এমতাবস্থায়, আইয়ারকে (Shreyas Iyer) টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছে। অনেকেই মনে করছেন, ক্রমাগত ব্যর্থতার কারণে অধিনায়কের পদ হারানোর পাশাপাশি ভারতীয় দল থেকেই বাদ পড়তে পারেন সাইলেন্ট হিরো। আর তার আগেই টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন 5 তারকা।

T20 দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এই 5

সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের আসন দেওয়া হয়েছে আইয়ারকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আশা ছিল হয়তো এই খেলোয়াড়ের নেতৃত্বে বিশ্বমঞ্চে দাপট দেখাতে পারবে টিম ইন্ডিয়া। তবে সেটা তো হচ্ছেই না বরং একের পর এক ম্যাচে হারতে হচ্ছে ভারতকে। এহেন আবহে, প্রশ্ন উঠছে আইয়ারের যোগ্যতা নিয়ে। কেউ কেউ বলছেন, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্যতায় রাখেন না তিনি।

কয়েকটি সূত্র মারফত খবর, ক্রমাগত ব্যর্থতার কারণে আইয়ারকে যদি টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন 5 ক্রিকেটারের যেকোনও একজন। প্রথমত বলে রাখি, দলের করুণ অবস্থা দেখে আইয়ারকে সরিয়ে বোর্ড যদি ফের সূর্যকেই অধিনায়ক করে বসে তবে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সূর্য ছাড়াও ভারতের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অভিষেক শর্মা এবং ইশান কিষাণ।

অবশ্যই পড়ুন: দিঘার অদূরেই রয়েছে একদম অচেনা ও অফবিট এক জলপ্রপাত, যাবেন নাকি এই স্বর্গে?

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পরপর দু’বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে RCB বাহিনীকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক রজত পাতিদারও ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই গিয়ে। তবে এঁদের মধ্যে কেউ না হলে ভারতীয় ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকেই টি-টোয়েন্টি দলের অধিনায়ক করে দিতে পারে ভারতীয় বোর্ড। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ। বরং আইয়ারের পর সূর্যকেই ফিরিয়ে আনার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে তার আগে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে।

Click here to Read More
Previous Article
দিঘার অদূরেই রয়েছে একদম অচেনা ও অফবিট এক জলপ্রপাত, যাবেন নাকি এই স্বর্গে?
Next Article
হতে পারে জরিমানা, কারাদণ্ড! বাংলার স্কুল শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা শিক্ষা দফতরের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment