indiahood
indiahood

দিঘার অদূরেই রয়েছে একদম অচেনা ও অফবিট এক জলপ্রপাত, যাবেন নাকি এই স্বর্গে?

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষায় সুন্দর একটি জায়গা খুঁজছেন ভ্রমণের জন্য? কিন্তু হাতে বেশি সময় বা টাকা নেই? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের পাহাড়, জঙ্গলে ঘেরা এমন এক সুন্দর এবং অফবিট জলপ্রপাতের সন্ধান দেব যা দিঘা (Digha) থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে আপনি চাইলেই নিজের গাড়ি নিয়ে বা গাড়ি বুক করে ঢুঁ মারতে পারেন জায়গায়। আজ কথা হচ্ছে দিঘার অদূরে থাকা ‘মাছা কান্দানা জলপ্রপাত’ (Machha Kandana Waterfall) নিয়ে।

ঘুরে আসুন দিঘার অদূরে একদম অফবিট জলপ্রপাত থেকে

এই জলপ্রপাতটি ওড়িশার সিমিলিপাল জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত এবং এটি উদালা থেকে ১৮ কিমি ও বারিপদ থেকে ৬৩ কিমি দূরে। এই স্থানে পৌঁছানোর জন্য ২-৩ কিমি পাহাড়ি পথ হাঁটার পর জলপ্রপাতটি দেখা যায়। এই জায়গাটিকে অনেকে অনেক নামে ডাকেন। কেউ বলেন ‘মাঝ খন্ড’, কেউ বলেন ‘মাচ্ছা কান্দানা’, আবার কেউ বলেন ‘চাউলাভাজা জলপ্রপাত’ ইত্যাদি।

দিঘা থেকে মাত্র ১৫২ কিলোমিটার দূরে ওড়িশার আরও একটি অফবিট জলপ্রপাত হল এই মাছা কান্দানা। এই জলপ্রপাতের জল পাহাড় ও জঙ্গলের মধ্য দিয়ে নিচে নেমে আসে। এই জলপ্রপাতের দিকে তাকিয়ে থাকলে সে এক আলাদাই স্বর্গীয় অনুভূতি দেবে। জলপ্রপাত ও ঘন জঙ্গলের কারণে জায়গাটি মনোরম ও শান্ত এবং এই জলপ্রপাতের জল বিশুদ্ধ , তাই আপনি সেখানে স্নান করতে পারেন। এখানে রয়েছে এক অস্থায়ী পার্কিং লট, যেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাছা কান্দানা জলপ্রপাতটি দেখা যায়। এখানে পিকনিক করার জন্য শীতকালই উপযুক্ত সময়। পর্যটকদের জন্য গাড়ি পার্কিং এবং অস্থায়ী রান্নার সব ধরনের সুবিধা রয়েছে। মাছাকান্দানা জলপ্রপাত ময়ূরভঞ্জের কাপ্তিপাড়ার নিকটবর্তী একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। গুগল ম্যাপে দেখাবে ‘মাছাকান্দানা ওয়াটারফলস’ এবং ‘মাছাকান্দানা ফলস’। তবে জানিয়ে রাখি দুটি ভিন্ন জলপ্রপাত।

কীভাবে যাবেন?

নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর জায়গায় যাবেন কীভাবে? সেক্ষেত্রে আপনাকে ট্রেনে করে বারিপদ স্টেশনে নামতে হবে। স্টেশনটি মাছাকান্দানা জলপ্রপাত থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত। এরপর একটি প্রাইভেট গাড়ি করে আপনি পৌঁছে যেতে পারেন মাছা কান্দানা জলপ্রপাত।

Click here to Read More
Previous Article
ধেয়ে আসছে ব্যাপক দুর্যোগ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া
Next Article
আইয়ারের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে এই ৫ প্লেয়ার

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment