indiahood
indiahood

আয়ুষ্মান ভারত না পেলে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমাতে ৫ লাখ, ঘোষণা শুভেন্দু অধিকারীর

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন প্রক্রিয়া। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করছেন রাজ্যবাসী। এরই মাঝে আজ অর্থাৎ শুক্রবার, মুর্শিদাবাদে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমার অধীনে 5 লাখ টাকার বীমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই।

আয়ুষ্মান ভারত না পেলে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা

রাজ্যে পালাবদলের পরই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে জুড়েছে বাংলা। বঙ্গে বিজেপির নতুন সরকার গঠন হওয়ার পরেই এই বিশেষ কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দিল্লি সরকারের সাথে চুক্তি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে পুরোপুরি জুড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন প্রক্রিয়া। তবে এই প্রকল্প নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই। অনেকেই আবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এবার তাঁদের স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার, মুর্শিদাবাদের একটি সভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা সুবিধা পাবেন না, তাঁদের জন্য আলাদা একটি প্রকল্প রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, “আমি রাজ্যের 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত  প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব। যাঁরা এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন না তাঁদের আলাদা করে 5 লাখ টাকার স্বাস্থ্যবীমা দেওয়া হবে।”

অবশ্যই পড়ুন: আগস্ট থেকে মহিলাদের বাস ভ্রমণে নতুন নিয়ম, বন্ধ হচ্ছে পিঙ্ক টিকিট, এবার কী লাগবে? —

ওই সভায় ভাষণ দিতে গিয়েই মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পড়েন না এমন ব্যক্তিরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার অধীনে 5 লাখ টাকার বীমা পাবেন। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরেও যাতে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় সেই ব্যবস্থা করবে সরকার। সব মিলিয়ে বলাই যায়, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে চিন্তিত রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অনেকেই।

Click here to Read More
Previous Article
ভারতের সম্মানহানি মানবে না BCCI! শাস্তি পেতে পারেন গম্ভীর
Next Article
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় আপডেট! পাকা ঘর, জমি থাকলেও মিলবে টাকা! | Annapurna Yojana New Update

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment