indiahood
indiahood

বাড়তে পারে রেলের ভাড়া, জমা পড়ল সুপারিশ, কতটা বৃদ্ধি পাবে?

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বাড়তে চলেছে রেলের (Indian Railways) ভাড়া? এমনই সুপারিশ রেল সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির। আসলে লোকাল ট্রেন বলুন কিংবা এক্সপ্রেস ট্রেন, ভারতীয় রেলের উপর নির্ভর করে না, এরকম জনগণ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। লোকাল ট্রেনের ভাড়াও রাখা হয় একেবারে মধ্যবিত্তদের মধ্যে। তবে সোমবার সংসদে বিজেপি সাংসদ সিএম রমেশের নেতৃত্বাধীন রেলের সংসদীয় স্থায়ী কমিটি ভাড়া বৃদ্ধির বিষয়ে রিপোর্ট পেশ করেছে। তাহলে কি আরও মহার্ঘ হবে ট্রেনে ভ্রমণ?

ট্রেনের ভাড়া বাড়ার সুপারিশ

আসলে সংসদীয় কমিটির তরফ থেকে জানানো হয়েছে, রেলের যাত্রী রাজস্ব এবং পরিচালনগত খরচের মধ্যে ব্যবধান কিছুটা কমানো প্রয়োজন। এছাড়া বিভিন্ন রুটে প্রিমিয়াম সার্ভিস চালানোর দাবি জানানো হয়েছে ওই কমিটি তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত ভাড়া বাড়বে কিনা এই বিষয়ে রেলমন্ত্রকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু যদি রেল ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে মাত্র ৮ মাসের ব্যবধানে এটি হবে দ্বিতীয়বার ভাড়া বৃদ্ধি। এতে সাধারণ মানুষ যে বিরাট বিপত্তিতে পড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

জানিয়ে রাখি, বিগত বছরের ২৬ ডিসেম্বর শেষবার ভাড়া বাড়িয়েছিল রেল। কিন্তু এবার সরাসরি ভাড়া বাড়ানোর সুপারিশ না করা হলেও ঘুরপথে ভাড়া বাড়ানোর দাবি করা হচ্ছে। যদিও রেল মন্ত্রক এ বিষয়ে স্পষ্ট জানিয়েছে, বিভিন্ন সাধারণ স্লিপার কোচগুলিকে ডাউনগ্রেড করে অসংরক্ষিত কামরায় পরিণত করার নির্দেশ দেওয়া হয়েছে রেলওয়ে জোনগুলিকে। যদিও কমিটির সুপারিশ, ভাড়া বৃদ্ধি করা হলেও যাতে প্রান্তিক মানুষের বা সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই দিকে রেলকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: শ্যামবাজারে নেতাজিকে শ্রদ্ধা জানালেন মমতা, ফেরার পথে শুনতে হল ‘চোর চোর’ স্লোগান

এদিকে কমিটির তরফ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে রেলের বাজেট ছিল ২৮০০ কোটি টাকা। তবে পরে তা সংশোধনের পর নেমে আসে ১৩৪১ কোটি টাকায়। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবর্ষে বাজেট ছিল ৩০৪১ কোটি টাকা। তা নেমে আসে মাত্র ১৯৫৭ কোটি টাকায়। এমনকি কমিটির সুপারিশ, আর্থিকভাবে ক্ষতি হলেও অনেক রুটে এখনও ট্রেন চলে। তবে প্রত্যন্ত অঞ্চলগুলির সাথে সংযোগ স্থাপনের জন্য রেল যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু হ্যাঁ, রেলমন্ত্রকের তরফ থেকে জানানো হয়নি যে আদৌ ঘুরপথে হলেও ভাড়া বাড়বে কিনা।

Click here to Read More
Previous Article
এই সংস্থার LPG কানেকশন থাকলে পড়বেন সমস্যায়! হবে না EKYC?
Next Article
বাবার মৃত্যুতে শোকস্তব্ধ, অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে সরলেন মেসি

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment