indiahood
indiahood

টিম ইন্ডিয়ার দুরবস্থার জন্য দায়ী KKR, RCB! তুলোধনা করল BCCI-র সংস্থা

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোটে জর্জরিত টিম ইন্ডিয়া (Team India)। জাতীয় দলে নিয়মিত ছিলেন এমন একাধিক ক্রিকেটার এখন চোট নিয়ে মাঠের বাইরে। সময় যত যাচ্ছে সেই তালিকা লম্বা হচ্ছে তত। চোটগ্রস্ত খেলোয়াড়দের লিস্টে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে শুরু করে হর্ষিত রান, নিতিশ কুমার রেড্ডি সহ অনেকেই। আর এই প্লেয়ারদের চোট থাকায় বেশ সমস্যায় পড়েছে টিম ইন্ডিয়া।

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, রানার মতো প্লেয়াররা দলে না থাকায় দুরবস্থা দেখতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। আর জাতীয় দলের এমন অবস্থার নেপথ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দায়ী করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স। আঙুল উঠছে KKR, RCB এর মতো দলগুলির দিকে!

টিম ইন্ডিয়ার দুরবস্থার কারণ KKR, RCB?

সাম্প্রতিক সময়ে খেলতে গিয়ে নানানভাবে চোট পেয়েছেন ভারতীয় দলের তারকারা। সেই তালিকাটা যথেষ্ট লম্বা। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে চোট পাওয়ায় টিম ইন্ডিয়ায় খেলতে পারছেন না এমন প্লেয়ারের উদাহরণ রয়েছে অহরহ। আবার এও অভিযোগ উঠেছে, চোট লুকিয়ে ভারতীয় দলের প্লেয়াররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে নামেন। তাতে পুনরায় একই জায়গায় চোট পাওয়ায় সেই প্লেয়ারের জন্য সমস্যায় পড়ে জাতীয় দল!

অবশ্যই পড়ুন: ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে রাজ্যের পড়ুয়াদের সিলেবাস নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বলাই বাহুল্য, বিগত দিনগুলিতে টিম ইন্ডিয়ায় চোট পাওয়া প্লেয়ারের সংখ্যা বাড়ায় কাঠগড়ায় তোলা হচ্ছে ভিভিএস লক্ষ্মণ পরিচালিত সেন্টার অফ এক্সিলেন্সকে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সংস্থাই প্লেয়ারদের চোট এবং টিম ইন্ডিয়ার দুরবস্থার জন্য আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দায়ী করছেন। ঘুর পথে দায়ী করা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলগুলিকে। কারণ, হর্ষিত রানা যেমন KKR এ খেলেন, তেমনই বুমরাহ ফেলেন মুম্বইতে। এছাড়াও চোটে থাকা সুয়াশ করে শর্মা RCB দলের প্লেয়ার। ঠিক সে কারণেই, অনেকেই প্লেয়ারদের চোট এবং টিম ইন্ডিয়ার খারাপ অবস্থার কারণে এই দলগুলিকে দায়ী করছেন! নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সূত্র আবার বলছে, IPL খেলতে বাধ্য করা হয় টিম ইন্ডিয়ার প্লেয়ারদের!

Click here to Read More
Previous Article
‘বন্দে মাতরম বিল’-এ সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!
Next Article
মিলবে না বর্ধিত DA! সপ্তম পে কমিশন থেকে বাদ প্রায় ১৫ হাজার কর্মী? কারা জানুন

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment