indiahood
indiahood

এবার খুলবে কেশপুর ফাইলস!’

1 hour ago

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দাঁড়িয়ে জেলা পুলিশ সুপারকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাঁর ভিটে কেশপুরের মোহবনিতে গিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর সভামঞ্চ থেকে তৃণমূল জমানায় বিজেপি কর্মীদের ওপর হওয়া কথিত অত্যাচারের কথা তুলে ধরে একাধিক কড়া বার্তা দেন তিনি।
শুভেন্দু অধিকারী জানান, কেবল 'নরেন্দ্র মোদি জিন্দাবাদ' বলার অপরাধে বহু মানুষের ওপর অত্যাচার চালানো হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের দিনের পর দিন জেলে রাখা হয়েছে। তিনি এসপি-কে স্পষ্ট নির্দেশ দেন— বিগত দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দেওয়া সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি, ২০২৪ সালে তাঁকে কেশপুরে সভা করতে বাধা দেওয়ার স্মৃতি উসকে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওই ঘটনার ফাইল আবার খুলুন। যারা জড়িত ছিল, তাদের আমি জেলে দেখতে চাই।”
 
 
Click here to Read More
Previous Article
রাস্তায় খুদেদের আবদারে গাড়ি থামিয়ে সময় কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Next Article
এই সংস্থার LPG কানেকশন থাকলে পড়বেন সমস্যায়! হবে না EKYC?

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment