indiahood
indiahood

বাংলার পাশেই এক টুকরো ‘মিনি সুইজারল্যান্ড’, দু’দিনের ছুটিতে ঘুরে আসুন তালামালি থেকে

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষাকালে কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলেই অনেকে আঁতকে ওঠেন। তো আবার অনেকেই আছেন এই সময়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য উদগ্রীব থাকেন। কিন্তু কম সময়ের মধ্যে অল্প খরচে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা পাওয়াই দুষ্কর। আপনিও কি ভিড় ভাট্টা নেই এরকম অফবিট এবং কোলাহলহীন জায়গা খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই আর্টিকেলটি। আজ কথা হবে এমন এক জায়গা নিয়ে যাকে স্বর্গ কিংবা মিনি সুইজারল্যান্ড বললে খুব ভুলবে না। সর্বোপরি, এই জায়গাটি আবার বাংলার পড়শি রাজ্যে অবস্থিত। আজ কথা হচ্ছে ‘তালামালি’ (Talamali) নিয়ে। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ঘুরে আসুন ‘মিনি সুইজারল্যান্ড’ তালামালি থেকে

এমনিতে ওড়িশার ভূস্বর্গ বলা হয় এই কোরাপুটকে। ওড়িশা রাজ্যের এক নির্জন জায়গা হল কোরাপুট। যেখানে রয়েছে উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি, যেখানে রয়েছে পাহাড় নদী উপত্যকা জঙ্গল গুহা আর জলপ্রপাত। এখানেই রয়েছে আরও এক একদম অফবিট জায়গা যেটি সম্পর্কে মানুষ জানেন না বলাই চলে। সেই জায়গাটি হল তালামালি। একদমই অখ্যাত জায়গা। এই তালামালিতে এসে আপনি শুধু সবুজের সমাহার আর চারিদিকে পাহাড় দেখতে পারবেন।

আরও পড়ুন: তৈরি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

ওড়িশার মিনি সুইজারল্যান্ড বলা হয় তালামালিকে। অনেকেই বলেন বা ছবিতে দেখলেও বোঝা যায়, জায়গাটি প্রকৃতপক্ষে একটি ‘টেবিল টপ মাউন্টেন’। যার উপরের অংশ টা টেবিলের মতো ফ্ল্যাট। ওই মসৃণ জায়গার উপর সবুজ রং এর কার্পেটের মতো সারি সারি ঘাস রয়েছে এবং এই তালামালিকে কেন্দ্র করে রয়েছে একের পর এক পাহাড়, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ভাবতে বাধ্য হবেন কিই না দেখলেন। এছাড়াও আশেপাশে রয়েছে এমন বেশ কিছু জায়গা যা অনায়াসেই ঘুরে দেখতে পারেন। কোলাব ড্যাম, কোরাপুট কফি গার্ডেন, কালিয়ামালি, ডুডুমা জলপ্রপাত, কোরাপুট আদিবাসী হাট, বালদা গুহা / গুপ্তেশ্বর গুহা ইত্যাদি।

কীভাবে যাবেন?

এবার জেনে নেওয়া যাক এত সুন্দর জায়গায় আপনি পৌঁছাবেন কীভাবে? সেক্ষেত্রে সম্বলেশ্বরী এক্সপ্রেস বা হীরাখণ্ড এক্সপ্রেস ট্রেন ধরে কোরাপুটে নামুন। এরপর আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে ঘুরে নিন তালামালি সহ আরও উল্লেখিত জায়গাগুলি।

Click here to Read More
Previous Article
তৈরি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া
Next Article
প্রিমিয়াম এসি ভলভো বাসে কলকাতা-শিলিগুড়ি, মহিলাদের ফ্রি, জানুন রুট ও সময়সূচি

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment