indiahood
indiahood

হয়ে যেতে পারে নিশ্চিহ্ন! তার আগেই ঘুরে আসুন পশ্চিমবঙ্গের সবথেকে ছোট দ্বীপ থেকে

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: এই বর্ষায় শহুরে কোলাহল আর কর্মব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে যদি এক ‘ডুবন্ত দ্বীপ’-এর সৌন্দর্য ও মায়াবি পরিবেশ উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসতে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপ (Ghoramara Island)। এই দ্বীপটি বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট দ্বীপ কয়েকদশক আগে শুরু হওয়া নদী ভাঙনের জেরে আর সামান্য ডাঙাই অবশিষ্ট আছে। আগামী ২০ বছরের মধ্যে হয়তো বাংলার বুক থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে এই দ্বীপ। ঘোড়ামারা আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ভাঙনের বাস্তবতা প্রত্যক্ষ করাবে। এটি কেবলই একটি অফবিট (Offbeat Destination) টুরিস্ট স্পষ্ট নয়, প্রকৃতির ভাঙ্গা-গড়ার চক্রের শ্বাশত সত্যের এক জীবন্ত উদাহরণ। পুরোপুরিভাবে নদীগর্ভে তলিয়ে যাওয়ার আগে ঘোড়ামারাকে স্মৃতিতে ধরে রাখতে একবার ঘুরে আসতেই পারেন এই দ্বীপ থেকে। 

নদীর বুকে এখনও জেগে ঘোড়ামারা 

সাগরদ্বীপের উত্তরে মুড়িগঙ্গা-হুগলি নদীর মোহনায় অবস্থিত এই ঘোরামারা দ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় থাকার কারণে ১৯৬৯ সাল থেকেই ধীরে ধীরে ভাঙন চলছে এই দ্বীপে, ইতিমধ্যেই বহু এলাকা হারিয়ে গেছে নদীগর্ভে। যেটুকু এখনও বেঁচে রয়েছে তাই দেখতে অনেক ভ্রমণকারী ছুটে আসেন ঘোড়ামারায়। যেদিকে চোখ যায় স্ত্রীর জলরাশির মধ্যে জেগে থাকা এই দ্বীপের কাদায় ডুবে থাকা ম্যানগ্রোভ, খোলা আকাশ আর শান্ত পরিবেশ মনে এক অপার শান্তি এনে দেবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গেও একটুকরো দার্জিলিং! এই বর্ষায় ঘুরে আসুন পাহাড়-জঙ্গলে ঘেরা বাঁকুড়ার ঝিলিমিলি

কোনও বড় শহুরে আকর্ষণ নেই, আছে বিপুলা এক নদী, যা ধীরে ধীরে ঘোরামারাকে টেনে নিচ্ছে তার বুকের ভিতরে। সেই নদীর তীরে বসে দ্বীপের সাধারণ জীবনযাপন আর সূর্যাস্ত দেখতে দেখতে কেটে যাবে অনেকটা সময়। নদীর মোহনায় সমুদ্র সৈকতের ফিল পাবেন। দ্বীপের পার ধরে হেঁটে যেতে যেতে মনের মধ্যে এক রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। 

আরও পড়ুন: কলকাতার অদূরেই প্রকৃতি ও বন্যপ্রাণের সমাহার, বর্ষায় ঘুরে আসুন দেবরিগড় অভয়ারণ্য

কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

কলকাতা থেকে রেলপথে আসতে চাইলে শিয়ালদহ থেকে নামখানা লোকাল ধরে নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। সেখান থেকে টোটো করে ফেরি ঘাটে পৌঁছে, ফেরিতে করে পৌঁছানো যায় ঘোড়ামারা দ্বীপ। ফেরি পরিষেবা পাবেন লট নম্বর ৮ থেকে সকাল ৮ টা, ১০টা, ১২:৩০ টা ও ৩:৩০ টা ও বিকেল ৫ টায়। কলকাতা থেকে সড়ক পথে আসতে হলে ডায়মন্ড হারবার রোড ধরে নামখানার রাস্তা দিয়ে এসেও ফেরিঘাট পৌঁছানো যায়। থাকার জন্য এই দ্বীপের মধ্যেই ক্যাম্পের সুব্যবস্থা রয়েছে। 

Click here to Read More
Previous Article
দুর্গাপুরে NIA-র অভিযান, বাড়ি ঘিরে তল্লাশি, কী অভিযোগে তদন্ত?
Next Article
ডঃ এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment