indiahood
indiahood

বাঁচার ইচ্ছে নিয়ে কাজে ফিরতে চান, সরকারের কাছে নতুন বার্তা সোনম ওয়াংচুকের

2 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: নিট (NEET UG) পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার পাশাপাশি একাধিক ইস্যুকে সামনে রেখে দিল্লির যন্তর মন্তরে শিক্ষা সংস্কারক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) অনশনে বসেন। শনিবার অনশনের ২১তম দিনের মাথায় দিল্লী পুলিশ ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালেও অনশন এখনো ভাঙ্গেননি তিনি। অনশনের ২৫ তম দিনে এসে হাসপাতাল থেকেই তিনি দিল্লির সরকারকে চিঠি লিখলেন সোনম। জে. পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে একটি দীর্ঘ চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। সেখানেই তাঁর এখনো অনশন চালিয়ে যাওয়ার কথা স্পষ্টভাবে প্রকাশ করেছেন। তার সাথে কিছু শর্তও দিয়েছেন, সেই শর্ত না মানা হলে অনশন ভাঙবেন না বলেও জানান সোনম। কি লিখেছেন দীর্ঘ এই চিঠিতে, আসুন জেনে নেওয়া যাক। 

সোনম ওয়াংচুকের লম্বা চিঠি 

সোশ্যাল মিডিয়ায় সোনম ওয়াংচুক স্বাস্থ্য মন্ত্রী জে. পি. নাড্ডা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংকে আগের দিন রাতে হাসপাতালে এসে তাঁর সঙ্গে দেখা করার জন্য এবং তাঁকে অনশন প্রত্যাহার করার আবেদন জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। সোনম বলেন, আলোচনার সময় দুই কেন্দ্রীয় মন্ত্রীই তাঁকে আশ্বস্ত করেছেন যে সরকার তাঁর দাবিগুলি ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে প্রথমেই রয়েছে, নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবে সরকার। দ্বিতীয়ত, প্রশ্নফাঁস নিয়ে সংসদে উদ্দেশ্যপূর্ণ আলোচনা করতে হবে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিও আরও গুরুত্বের সাথে দেখতে হবে। 

আরও পড়ুন: “আমার গান না শুনলেও যায় আসে না” ককরোচদের পাশে দাঁড়িয়ে ফের বিস্ফোরক অরিজিৎ সিং

সোনম ওয়াংচুক তাঁর দীর্ঘ চিঠিতে এও লিখেছেন যে, গত ২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযানে পুলিশের দ্বারা নৃশংস আচরণ করার পরেও আন্দোলন শান্তিপূর্ণ ছিল। গোটা দেশ তথা বিশ্ব আন্দোলনকারীদের ধৈর্য শক্তি ও গণতান্ত্রিক প্রতিবাদের প্রতি তাদের অঙ্গীকার প্রত্যক্ষ করেছে। সোনম জানান গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি তার আস্থা এখনও রয়েছে এবং তিনি আন্তরিকভাবে আশা করেন যে, অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা, হয়রানি বা প্রতিহিংসামূলক পদক্ষেপের মাধ্যমে এই বিশ্বাস যেন আরও ক্ষুণ্ণ না হয়।

আরও পড়ুন: “আন্দোলনের থেকে পড়াশোনায় নম্বর বাড়ে” বিক্ষোভের বিরোধিতা NEET-এ দ্বিতীয় স্থানাধিকারী

আন্দোলনকারীদের উদ্দেশ্যে সোনম বলেন, তাঁদের সফরের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদ তাঁকে চিঠি পাঠিয়েছেন। অনেকে ইতিমধ্যে দেখা করতেও এসেছেন, আবার কেউ আজ সন্ধ্যায় আসবেন বলেছেন। এদের প্রত্যেকেই তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন। সোনম ওয়াংচুক তাঁদের সঙ্গে একমত হয়ে বলেন যে, দেশের সেবার জন্য তাঁর এখনও অনেক কাজ করা বাকি। বাঁচার ইচ্ছে তাঁরও আছে। তিনি তাঁর ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষার কাছে এবং যে কাজ তার জীবনকে সংজ্ঞায়িত করেছে, সেই কাজে ফিরে যেতে চান। কিন্তু এই আন্দোলনের সূচনাকারী তরুণ প্রজন্মের স্বার্থকেও তিনি বিসর্জন দিতে পারবেন না বলে জানান। তাদের দাবিগুলি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন, চিঠিতে সাফ জানিয়েছেন সোনম। 

Click here to Read More
Previous Article
ফের বাংলায় শুরু হচ্ছে মর্নিং স্কুল, হয়ে গেল বড়সড় ঘোষণা! | Morning School Will Be Start In Bengal
Next Article
২০২৫-এর শুভেন্দুর কনভয় হামলাকাণ্ডে বড় অ্যাকশন!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment