indiahood
indiahood

বারুইপুর কাণ্ডে গ্রেফতার আরও ৫, মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫

4 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বারুইপুরের গণধর্ষণ এবং খুনের ঘটনায় (Baruipur Incident) তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। সেই সূত্র ধরে গ্রেফতার হল আরও ৫ জন। খুনের ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্রে রূপ নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। রেললাইন অবরোধ থেকে শুরু করে অশান্তি এবং গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। পাশাপাশি পুলিশের গাড়িতেও করা হয় হামলা। আর সেই অভিযোগেই গ্রেফতার মোট ৩৫ জন।

বারুইপুর কাণ্ডে বাড়ল গ্রেফতারির সংখ্যা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার দিন ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদেরকে একে একে ধরা হচ্ছে এবং গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, নাবালিকা খুনে দোষীদের কঠোর শাস্তি তো দেওয়া হবেই, তার পাশাপাশি যারা আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি রেললাইন অবরোধ করে রেল দুর্ঘটনার ফাঁদও পাতা হয়েছিল বলে খবর।

এর আগে গত দু’দিন এই অভিযোগকে কেন্দ্র করে মোট ৩০ জনক্রে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত তল্লাশি চলছে, এবং সেই সূত্র ধরেই ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। এমনকি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গ্রেফতারির সংখ্যা আগামী দিনে আরও বাড়তে পারে। যদিও ইতিমধ্যেই ধর্ষণকাণ্ডে যুক্ত ৪ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আরেক অভিযুক্ত প্রভাস রায়কে এনকাউন্টার করা নিয়েও উত্তেজনা ছড়িয়েছে রাজ্যে।

আরও পড়ুন: অনেকটাই বাড়ল সোনা ও রুপোর দাম, দেখুন আজ কলকাতায় রেট

প্রসঙ্গত, গণপিটুনি এবং পুলিশকে মারধরের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। আর সেই দুই মামলায় প্রথম দফায় মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়, এবং পরে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা ছিল ৩০। তবে বৃহস্পতিবার রাতে আরও ৫ জনকে গ্রেফতার করায় এবার মোট গ্রেফতারির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫। ধৃতদের আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের
Next Article
টানা বর্ষণে পারদ নামল কলকাতার, আর কতদিন চলবে ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment