indiahood
indiahood

বারুইপুরের স্মৃতি ফিরল বামনগাছিতে, খাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ

4 weeks ago

সৌভিক মুখার্জী, বামনগাছি: বারুইপুরের স্মৃতি ফিরলে বামনগাছিতে (Bamangachhi)। খাল থেকে উদ্ধার হল পচাগলা মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান, প্রায় দু’মাস বা তার বেশি সময় ধরেই খালে পড়ে ছিল দেহটি। এমনকি তাঁকে গলা কেটে খুন করা হয়েছে বলেই দাবি স্থানীয়দের। শনিবার সকালে বারাসাতের বামনগাছির নিত্যানন্দ সরণী এলাকায় খাল সংস্কারের সময় ওই দেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরেই নোংরা এবং কচুরিপানায় ভর্তি ছিল খালটি। স্থানীয়দের তৎপরতায় আজ তা পরিষ্কার করা হচ্ছিল। তবে আচমকা উদ্ধার হয় পচাগলা মৃতদেহ।

বামনগাছিতে বারুইপুরের স্মৃতি

আসলে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় জলনিকাশির সমস্যা রয়েছে, এবং বর্ষার সময় খাল এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই সংস্কার করা হয় না ওই খাল। সেই কারণে স্থানীয়রা উদ্যোগী হয়ে জেসিবি দিয়ে খাল সংস্কার করছিলেন আজ। তবে ঠিক সেই সময় শ্রমিকরা ভিতরে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান। প্রাথমিকভাবে দেহটি দেখে অনুমান করা হচ্ছে, দু’মাস কিংবা তার আগে থেকেই দেহটি ওই খালে পড়ে রয়েছে। এমনকি দেহটি এতটাই পচে গিয়েছে যা দেখে সনাক্ত করা সম্ভব হয়নি।

তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, পচাগলা শরীর হলেও গলায় ক্ষত চিহ্ন রয়েছে। ওই ব্যক্তিকে মাস দুয়েক আগে খুন করে খালে ফেলে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ তাদের। তবে আদৌ কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং দেহটি কীভাবে খালে এল তা নিশ্চিতভাবে বলতে পারেনি পুলিশ। তারা ময়নাতদন্তের রিপোর্টের জন্যই অপেক্ষা করছেন। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। কিন্তু এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: এদের ফেরাতে হবে আবাসের টাকা, বাড়ি বাড়ি গেল নোটিশ

এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বলেন, মৃতদেহটি একজন পুরুষের এবং একটি খুনের ঘটনা। গলা কেটেই খুন করা হয়েছে। ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি। দীর্ঘদিন ধরেই এই খালটি সংস্কারের অভাবে আবর্জনায় ভরে গিয়েছিল। তৃণমূলের আমলে দাবি তুললেও কাজ হয়নি। তবে বর্তমানে সংস্কারের কাজ শুরু হয়েছে। আর সেখানেই এই মৃতদেহ মিলল। পুলিশ বিষয়টা খতিয়ে দেখুক। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই সবটা প্রকাশ্যে আসবে।

Click here to Read More
Previous Article
কোথায় জাতীয় সংগীত আর কোথায় বন্দে মাতরম গাইবেন? জানিয়ে দিল কেন্দ্র
Next Article
২০২৯-এ বাংলায় ফের বিধানসভা নির্বাচন? ‘এক দেশ, এক ভোট’ নিয়ে মিলল সঙ্কেত

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment