indiahood
indiahood

কোথায় জাতীয় সংগীত আর কোথায় বন্দে মাতরম গাইবেন? জানিয়ে দিল কেন্দ্র

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই জাতীয় গান বন্দে মাতরম গাওয়ার বিধি স্থির করে দিয়েছিল নরেন্দ্র মোদির সরকার (Central Government) । সরকারের তরফে স্পষ্ট জানানো হয়, জাতীয় সংগীত (National Anthem) জন গণ এর মতোই বিভিন্ন অনুষ্ঠানে গাইতে হবে বন্দে মাতরমও। কিন্তু কোন অনুষ্ঠানে জাতীয় সংগীত আর কোন অনুষ্ঠানে জাতীয় গান বন্দে মাতরম গাইতে হবে সেটা এবার স্পষ্ট করে দিল নরেন্দ্র মোদি সরকার। সেই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে দিয়েছে সরকার।

কোথায় কোন গান গাইতে হবে জানাল সরকার

জাতীয় সংগীত এবং জাতীয় গান নিয়ে দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রকগুলির উদ্দেশ্যে ইতিমধ্যেই নতুন নির্দেশিকা জারি করে দিয়েছে নয়া দিল্লি। সেই নির্দেশিকায় একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে কোন অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া যাবে আর কোন অনুষ্ঠানে গাইতে হবে বন্দে মাতরম। জানা যাচ্ছে, কেন্দ্রের তরফে অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনা করেই দুটি গানের জন্য লিস্ট তৈরি করা হয়েছে।

কেন্দ্রের তরফে জারি করা নির্দেশিকায় খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, নাগরিক সম্মাননা অনুষ্ঠান, কোনও রাষ্ট্রীয় অনুষ্ঠান, সরকার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং প্রস্থানের সময় এমনকি অল ইন্ডিয়া রেডিও ও টেলিভিশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বাজাতে হবে জাতীয় সংগীত জন গণ। এছাড়াও জাতীয় কুচকাওয়াজ থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজাতে হবে জাতীয় সংগীত।

অবশ্যই পড়ুন: ভিয়েতনামে নৌকা ডুবে মৃত্যু একাধিক ভারতীয়র

একই সাথে বন্দে মাতরম বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এমনকি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানেও বাধ্যতামূলকভাবে গাইতে হবে। কেন্দ্রের তরফে জারি করা প্রটোকল অনুযায়ী, জাতীয় সংগীত এবং রাষ্ট্র গান গাওয়ার সময় উচ্চারণ হতে হবে সুস্পষ্ট এবং সঠিক। এছাড়াও সরকারের তরফে জানানো হয়েছে, জাতীয় সংগীত গাওয়ার সময় অবশ্যই পূর্ণাঙ্গ সংস্করণ অর্থাৎ 6 স্তবক বিশিষ্ট 3 মিনিট 12 সেকেন্ডের গান গাইতেই হবে। পাশাপাশি জাতীয় সংগীত বা জাতীয় গান গাওয়ার সময় শব্দ চয়নের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

Click here to Read More
Previous Article
এদের ফেরাতে হবে আবাসের টাকা, বাড়ি বাড়ি গেল নোটিশ
Next Article
বারুইপুরের স্মৃতি ফিরল বামনগাছিতে, খাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment