indiahood
indiahood

“বছরটা নীল সাদার নয়..” মেসিরা হেরে যেতেই পাল্টি মারলেন শতদ্রু দত্ত?

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পেনের বিরুদ্ধে সমানে সমানে লড়াই করতে ব্যর্থ আর্জেন্টিনা। সেটাই এ বছর ফুটবল বিশ্বকাপে তাঁদের স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সোমবার, গোটা ম্যাচে একপ্রকার নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। চেষ্টা করেও এদিন দলের জন্য কিছুই করতে পারেননি তিনি। স্পেনের মুহুর্মুহু আক্রমণের ধার দেখে বেশ খানিকটা নার্ভাস হয়েছিল আর্জেন্টিনা বাহিনী। সেটাকেই দুর্বলতা বানিয়ে জয় তুলেছেন লামিন ইয়ামালরা। এমতাবস্থায়, আর্জেন্টিনার হারের পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত (Satadru Dutta)।

আর্জেন্টিনা হারতেই পাল্টি খেলেন শতদ্রু?

ফাইনালে আর্জেন্টিনার পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না লিওনেল মেসি। এদিন সামনে থেকে দলের দুর্দশা দেখতে হয়েছিল অধিনায়ককে। ম্যাচের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে যান LM10। সেটা একেবারেই ভাল লাগেনি গোটা বিশ্বের মেসি ভক্তদের। আর্জেন্টিনার পরাজয় নিয়ে নানান পোস্ট ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। তেমনই একটি পোস্ট করেছেন শতদ্রু দত্তও।

সোমবার ভোররাতে, আর্জেন্টিনা হেরে যেতেই নিজের ফেসবুক পেজে শতদ্রু লিখেছেন, “এই বছরটা নীল সাদার নয়…” বাঙালি ক্রীড়া সংগঠকের এমন পোস্ট যে আদতেই ইঙ্গিতপূর্ণ সেকথা বলাই যায়। বলতেই হয়, গত ডিসেম্বরে শহরে এসেছিলেন লিওনেল মেসি। তারপর যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা মনে থাকবে সকলের। আর সেই ঘটনার পর পরই বাংলার মসনদ থেকে সরেছে তৃণমূল কংগ্রেসের সরকার। হয়তো সে বিষয়টাকেই ঘুরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শতদ্রু! তবে মেসি ভক্ত শতদ্রু পাল্টি খাননি!

অবশ্যই পড়ুন: স্কালোনির এই এক ভুল সিদ্ধান্তে হারল আর্জেন্টিনা! জানলে দুঃখ হবে

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আবার লিওনেল মেসিকে শহরে নিয়ে আসবেন। সম্প্রতি এ নিয়ে বেশ কয়েকটি পোস্টও করেছেন তিনি। সেখানে শতদ্রু লিখেছেন, “আসছে বছর..” এক কথায়, মেসিকে ফের কলকাতায় নিয়ে আসার যথাসাধ্য চেষ্টা করবেন বাঙালি ক্রীড়া সংগঠক।

Click here to Read More
Previous Article
শহীদ দিবসের আগেই একুশের গণহত্যার রিপোর্ট পেশ করবে শুভেন্দুর সরকার
Next Article
শেষমেশ CJP-র সাথে বৈঠকে বসছে কেন্দ্র, অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment